বলিউড তারকারা বিড়াল হলে কীভাবে ডাকত? কৌতুকশিল্পী ইয়ো ইয়ো ফানি সিংয়ের একটি মজার ভিডিও এক্স-এ পোস্ট হতেই ভাইরাল।

বলিউড অভিনেতারা যদি বিড়াল হত!
শেষ আপডেট: 25 July 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ফের চর্চায় কনটেন্ট নির্মাতা ও কৌতুকশিল্পী ইয়ো ইয়ো ফানি সিং। সম্প্রতি এক্স-এ একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “আজ ইন্টারনেটে আপনি যে ভিডিওটি দেখবেন, সম্ভবত সেটিই সেরা।” মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ওই পোস্টটি। কিন্তু ভিডিওটিতে ঠিক কী দেখা যাচ্ছে?
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বলিউড তারকারা যদি বিড়াল হতেন, তাঁরা কীভাবে ডাকতেন। যে তারকা যে স্টাইলে কথা বলে, বিড়ালের ডাকটাকেও সেভাবেই দেখিয়েছেন ফানি সিং। যা প্রচুর সংখ্যক মানুষের নজর কেড়েছে।
অনেকেই কমেন্টে জানিয়েছেন—এটি যথেষ্ট হাস্যকর এবং দিনটা ভাল করে দেওয়ার মতো। ফানি সিংয়ের এই পোস্ট প্রকাশের পরপরই তা একাধিকবার ভাগ করা হয়, বেড়ে যায় কমেন্ট আর লাইক।
Probably the best video you’ll watch on internet today 😂😂 pic.twitter.com/4fjrsOYBhK
— Yo Yo Funny Singh (@moronhumor) July 25, 2025
এই ধরনের কনটেন্টে ফানি সিং বরাবরই পরিচিত মুখ। নেটনাগরিকদের মতে, ফানি সিংহের এই ভিডিওটি নিঃসন্দেহে “দিনের সেরা দুই মিনিট”।