
শেষ আপডেট: 18 April 2023 19:22
দ্য ওয়াল ব্যুরো: সমলিঙ্গ বিবাহ (Same-Sex Marriage) নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে যখন গোটা দেশে সমালোচনার ঝড় বইছে, সেসময় দাঁড়িয়ে নিজের টুইটার হ্যান্ডলে ইঙ্গিতবহ টুইট করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। লিখলেন, 'সমলিঙ্গ বিবাহ কোনও ধারণা নয়, এটা অধিকার।' 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালকের এই টুইট নিয়ে স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়েছে।
'দ্য কাশ্মীর ফাইলস' বানানোর পর থেকেই একাধিকবার বিতর্কের শিরোনামে এসেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। বিজেপির তাবেদারি করছেন বলেও তাঁকে গালমন্দ করেছেন নেটিজেনদের একাংশ। এমতাবস্থায় কেন্দ্র সরকার, এমনকী সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধাচারণ করে বিবেক সমলিঙ্গ বিবাহ নিয়ে যা বললেন, তাতে স্বভাবতই অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, পরিচালক কি তাহলে বিজেপি সঙ্গ ত্যাগ করলেন?
এদিন বিবেক টুইটে লিখেছেন, "না। সমকামী বিবাহ কোনও 'শহুরে অভিজাত' ধারণা নয়। এটা মানুষের প্রয়োজন। হয়তো কিছু সরকারি ব্যক্তি এটির খসড়া তৈরি করেছেন, যাঁরা কোনওদিনও ছোট শহর ও গ্রামে ভ্রমণ করেননি। অথবা মুম্বাই লোকালেও না। প্রথমত, সমকামী বিবাহ একটি ধারণা নয়। এটি একটি প্রয়োজন। এটা একটা অধিকার এবং ভারতের মতো একটি প্রগতিশীল, উদার ও অন্তর্ভুক্তিমূলক সভ্যতায়, সমকামী বিবাহ স্বাভাবিক হওয়া উচিত, অপরাধ নয়।"
সমকামী যুগল যেন সন্তান দত্তকের অনুমতি না পায়, সুপ্রিম কোর্টে আর্জি শিশু সুরক্ষা কমিশনের