Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'দ্য কাশ্মীর ফাইলস'-এর ঝুলিতে এবার দাদাসাহেব ফালকে! বিতর্কিত ছবির মুকুটে নয়া পালক

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে সম্প্রতি। তারও আগে গোয়ায় 'ইফি'র মঞ্চেও তুমুল সমালোচনার শিকার হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। তবে এত বিতর্কের পরেও সিনেমাটির মুকুটে জুড়ল নতুন পালক। এবার 'দাদাসাহেব ফালকে আন্তর্জ

'দ্য কাশ্মীর ফাইলস'-এর ঝুলিতে এবার দাদাসাহেব ফালকে! বিতর্কিত ছবির মুকুটে নয়া পালক

শেষ আপডেট: 21 February 2023 08:25

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে সম্প্রতি। তারও আগে গোয়ায় 'ইফি'র মঞ্চেও তুমুল সমালোচনার শিকার হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। তবে এত বিতর্কের পরেও সিনেমাটির মুকুটে জুড়ল নতুন পালক। এবার 'দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ (Dadasaheb Phalke Awards 2023) সেরা ছবির শিরোপা জিতল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস'।

শুধু তাই নয়। এই চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা হয়েছেন অনুপম খের। যিনি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে শুধুমাত্র এই ছবির জন্য নয়, 'কার্তিকেয় ২' এবং 'উঁচাই'-র জন্যও তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। এই কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। সব মিলিয়ে পরপর সাফল্য ও জোড়া পুরস্কার জয়ের আনন্দে উচ্ছ্বসিত 'দ্য কাশ্মীর ফাইলস' টিম।

উল্লেখ্য, নয়ের দশকে কাশ্মীর উপত্যকার পণ্ডিতদের যেভাবে নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে আসতে হয়েছিল, তা নিয়েই তৈরি হয়েছিল 'দ্য কাশ্মীর ফাইলস'। যদিও মুক্তির পর থেকেই ছবিটি তুমুল সমালোচনার শিকার হয়েছিল। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ এনেছিলেন ফিল্মজগতের অনেকেই। এমনকী গোয়াতে 'ইফি'র মঞ্চেও ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়। সেই চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান তথা ইজরায়েলের বিশিষ্ট পরিচালক নাদাভ লাপিদ ছবিটিকে 'অশ্লীল, প্রোপাগান্ডা' বলেও সমালোচনা করেন।

মমতার শাড়ির পাড়ে ‘অ’, ভাষা দিবসের উত্তরীয়ও মুখ্যমন্ত্রীর ডিজাইন করা


```