Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঐশ্বর্যর কান-লুক নিয়ে কটাক্ষ বিবেকের, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালককে ধুয়ে দিলেন উরফি

দ্য ওয়াল ব্যুরো: এবারও কান (Cannes) ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এবারের চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ফ্যাশন ইতিমধ্যে ট্রেন্ডে। তবে অনেকেই যেমন বচ্চন পরিবারের বধূকে প্রশংসায় ভরিয়েছেন, তেমন বহু মানুষ সেই সা

ঐশ্বর্যর কান-লুক নিয়ে কটাক্ষ বিবেকের, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালককে ধুয়ে দিলেন উরফি

শেষ আপডেট: 20 May 2023 07:32

দ্য ওয়াল ব্যুরো: এবারও কান (Cannes) ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এবারের চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ফ্যাশন ইতিমধ্যে ট্রেন্ডে। তবে অনেকেই যেমন বচ্চন পরিবারের বধূকে প্রশংসায় ভরিয়েছেন, তেমন বহু মানুষ সেই সাজ নিয়ে তির্যক মন্তব্যও করেছেন। অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে কটাক্ষ করেছেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। এবার তাঁকে পাল্টা ধুয়ে দিলেন উরফি জাভেদ (Urfi Javed taunts Vivek Ranjan Agnihotri)।

টুইটারে রাই (Aishwarya Rai Bachchan) সুন্দরীকে খোঁচা মেরে বিবেক লিখেছিলেন, "আপনারা কোনওদিন কস্টিউম স্লেভস কথাটি শুনেছেন? মেয়েরাই এই ধরনের ঘটনার সঙ্গে বেশি যুক্ত। ভারতের বেশিরভাগ অভিনেত্রীদেরই আজকাল এই ধরনের পোশাকে দেখা যায়। এমন বোকা বোকা ও অস্বস্তিকর ফ্যাশন সেন্সের কী অর্থ?" যদিও বিতর্কিত পরিচালকের এমন টুইট নিয়ে এখনও অবধি প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি ঐশ্বর্যকে। তবে অভিনেত্রীর হয়ে পাল্টা দিয়েছেন উরফি।

বিবেকের সেই টুইট রিটুইট করে উরফি লেখেন, "আমি জানতে চাই আপনি কোন ফ্যাশন স্কুল থেকে ডিগ্রি নিয়ে পাশ করেছেন। আপনাকে দেখে মনে হয় ফ্যাশন নিয়ে কত ধারণা রয়েছে! আপনি ফ্যাশন মুভিটা পরিচালনা করতে পারতেন তো।" উরফির এই টুইটের পরই বিবেককে রীতিমতো ধুয়ে দেন নেটিজেনরা। ঐশ্বর্য এবং সেখানে উপস্থিত দেশ বিদেশের নামী তারকাদের সাজের ছবি দিয়ে বিবেককে মেনশন করে তাঁরা লেখেন, সবার সাজের ধরন সেখানে কেমন হয়।

https://twitter.com/uorfi_/status/1659569809586274305?s=20

পোশাকে ব্যারিকেড! তবু গরম চায়ে চুমুক উরফির


```