Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

শীতের বৃষ্টিস্নাত সন্ধেয় কারও চাই চপ-ফুলুরি, কারও ঘরোয়া আড্ডা, কী বলছেন টলিপাড়ার সেলেবরা?

এমন বৃষ্টির সন্ধে কেমন কাটাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা? দ্য ওয়াল সেই প্ল্যানিংই জানতে চাইল অরিজিতা মুখোপাধ্যায়, রণজয় বিষ্ণু ও মনামী ঘোষের কাছে।

শীতের বৃষ্টিস্নাত সন্ধেয় কারও চাই চপ-ফুলুরি, কারও ঘরোয়া আড্ডা, কী বলছেন টলিপাড়ার সেলেবরা?

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 30 November 2024 19:59

দ্য ওয়াল ব্যুরো:

“ওপারেতে বৃষ্টি এল ঝাপসা গাছপালা।
এপারেতে মেঘের মাথায় একশ মানিক জ্বালা।” —সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত কবিতা

মেঘলা আকাশ। টিপটিপ বৃষ্টি। পড়ন্ত সন্ধেতে শীতের আমেজ  আরও বেশি আকড়ে ধরে। ভেজা ছাড়া, বাইরে বেরনোরও উপায় নেই। তবে অসময়ের বৃষ্টি আমার-আপনার মতো অনেকেই উপভোগ করেন। শুধু আমি কিংবা আপনি কেন, টলিউডের বহু অভিনেতা এমন সন্ধেতে, বৃষ্টি কাটানোর প্ল্যান করে ফেলেছেন।
অরিজিতা মুখোপাধ্যায়, রণজয় বিষ্ণু ও মনামী ঘোষ, শুটিংয়ের ব্যস্ত শিডিউলের মধ্যে ঠিক খুঁজে নিয়েছেন ‘মি টাইম’। শেয়ার করলেন ‘দ্য ওয়াল’-এর সঙ্গে। 

এই বৃষ্টি সন্ধ্যায় ঠিক কী করবেন মনামী ঘোষ? উত্তরে অভিনেত্রী জানান, 'এমন ওয়েদারে আমি দারুণ খুশি হই। কম্বলের তলায় ঢুকে একের পর এক সিরিজ দেখব। আর নাহলে যদি বন্ধুরা আসে, তাহলে জমিয়ে আড্ডা মারব। ঠান্ডা তো রয়েইছে। তারউপরে আবার তাতে বৃষ্টির ছোঁয়া। এর থেকে ভাল আর কীই বা হতে পারে। তাই ডায়েটের কথা মাথায় রেখে নিজেই টুকটাক কিছু স্ন্যাক্স বানিয়ে নেব।'

অন্যদিকে রণজয় জানান, এমন একটা সুন্দর দিন ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে তাঁর। তাই আলাদা করে এমন একটা ওয়েদার উপভোগ করতে বিশেষ কিছুই করবেন না। সারাদিনের ক্লান্তিতে ঘরে ফিরে আসাটাই যেন বিলাসিতা। অভিনেতা বলেন, 'আমি যদি বাড়ি থাকতাম, তাহলে অবশ্যই কোনও এক লং ড্রাইভে যেতে চাইতাম। এখন যেটা চাই, তা হল রাস্তার পাশের দোকানে মাটির ভাঁড়ের ধোঁয়া ওঠা দুধ চা। তার সঙ্গে একটা খাস্তা বিস্কুট। এমন বৃষ্টির দিনে ডায়েট ভুলে যাই। সন্ধ্যে হলেই মনে হয় আলুর চপ আর ফুলুরি খাই। কিন্তু আপাতত এমন ওয়েদারে বড্ড ঘুম পাচ্ছে। বাড়ি ঢুকে ঘুমোতে চাই।' 

বৃষ্টির সন্ধ্যেটা ঠিক কীভাবে কাটাতে চাইবে? প্রশ্ন করা হয়েছে অরিজিতাকে। উত্তরে তিনি দ্য ওয়ালকে বললেন, 'শীতটা বেশ ভালই পড়েছে। আজ সকাল থেকে আরও বেশি করে সেটা বোঝা যাচ্ছে। তবে গোটা দিনটাই শুটিংয়ে কেটে গেল। স্টুডিওতে খুব মজা হয়। রাতের দিকে এখানেই বনফায়ার হবে। সবাই মিলে আড্ডা দেওয়া হবে। আজকে আবার এখন থেকেই আলু পোড়া করা শুরু হয়ে গিয়েছে। সেটাকেই এখন বিভিন্ন মশলা দিয়ে মেখে খাওয়া হবে সবাই মিলে। খাওয়া দাওয়া লেগেই থাকে। আজকে এমন ওয়েদারে রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে এমনটাও প্ল্যানিং হচ্ছে।' 


```