Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

অনেকে পুরস্কার পাবেন, যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন, বলবেন আবার পুষিয়ে দেব: মমতা

এ দিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক নতুন শিল্পীরা আসছেন। ট্রেনিং নিচ্ছেন। পুরাতনরাও আছেন। টেলিভিশন চোখের আলো, অন্যতম দর্পণ, তারুণ্যের তর্জন, সংগ্রামের গর্জন, সুরের সুরঞ্জন, সমাজের আলোড়ন, ভাষার সংকলন।" 

অনেকে পুরস্কার পাবেন, যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন, বলবেন আবার পুষিয়ে দেব: মমতা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 November 2025 21:53

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠিত হল টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ড ২০২৫। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুন মালিয়া ও অম্বরীশ ভট্টাচার্য। 

এ দিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক নতুন শিল্পীরা আসছেন। ট্রেনিং নিচ্ছেন। পুরাতনরাও আছেন। টেলিভিশন চোখের আলো, অন্যতম দর্পণ, তারুণ্যের তর্জন, সংগ্রামের গর্জন, সুরের সুরঞ্জন, সমাজের আলোড়ন, ভাষার সংকলন। এই জগৎটা না থাকলেন যারা বাড়িতে থাকেন তাঁদের দিন চলে না। আমি সময় পেলেই দেখি। পরের সিনটা কী হবে আগের থেকে বলেও দিতে পারি। বাড়াতে গিয়ে কখনও মে*রেও দেয়। প্রত্যেকটা সিনেই তিন-চারটে ফিগার থাকবেই। টিআরপিও বাড়াতে হবে। কিন্তু সবচেয়ে বড় কাজ কর্ম সৃষ্টি করা। সেটাই আপনার করে থাকেন।"

এই অনুষ্ঠানে প্রতিবারই প্রায় সবাইকেই পুরস্কৃত করা হয়। কিন্তু যদি কোনওভাবে বাদ পড়ে যান মন খারাপ না করার নিদান দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অনেকে পুরস্কার পাবেন, যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন, বলবেন আবার পুষিয়ে দেব।"

এ দিন হাজির ছিলেন ছোট ও বড় পর্দার চেনা মুখ। এ দিন অনুষ্ঠানে সেরা জুটি হিসেবে পুরস্কার পান, তটিনী-পরশুরাম, নতুনদা-কমলিনী , ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব 
,নিশা-উজি, এভি-কথা, নীল-লহরী। লাইফ-টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দেওয়া হয় লীনা গঙ্গোপাধ্যায়কে। প্রিয় মেয়ের পুরস্কার পান দিতিপ্রিয়া রায়। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস ছাড়াও কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে সহ অনেকেই। অনুষ্ঠান শেষে সকলের মুখেই চওড়া হাসি। বিজয়ীর তালিকায় নাম রয়েছে প্রায় সকলেরই।


```