Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উল্টোরথে জগন্নাথ দর্শন স্বস্তিকার! ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: তিনি বরাবরের ঠোঁটকাটা। এমনিতে নির্বিবাদী, কিন্তু প্রয়োজনে কাউকে ছেড়ে কথা বলেন না। কথা হচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘শিবপুর’। সেখানে প্রথমবার মহিলা গ্যাংস্টারের ভূ

উল্টোরথে জগন্নাথ দর্শন স্বস্তিকার! ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেত্রী

শেষ আপডেট: 1 July 2023 13:23

দ্য ওয়াল ব্যুরো: তিনি বরাবরের ঠোঁটকাটা। এমনিতে নির্বিবাদী, কিন্তু প্রয়োজনে কাউকে ছেড়ে কথা বলেন না। কথা হচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘শিবপুর’। সেখানে প্রথমবার মহিলা গ্যাংস্টারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কিন্তু যৌন হেনস্থার অভিযোগ ওঠায় ছবি মুক্তির আগে থেকেই নির্মাতাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন স্বস্তিকা। দেখা যায়নি প্রচার পর্বেও। তবে ছবি মুক্তির একদম প্রাক্কালে তিনি পৌঁছে গিয়েছিলেন পুরীতে। তাহলে কি ছবির সাফল্য কামনা করে এলেন স্বস্তিকা? তা অবশ্য জানা যায়নি।

শুক্রবার মুক্তি পেয়েছে ‘শিবপুর’। আর সেদিন রাতেই স্বস্তিকা পোস্ট করলেন সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে, জগন্নাথদেবের রথের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। পরনে সবুজ হ্যান্ডলুম, মাথায় ঘোমটা দেওয়া ও চোখে গোল ফ্রেমের চশমা। স্বস্তিকা টুইটারে সেই ছবির সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘জয় জগন্নাথ! এর আগে কোনওদিন উল্টো রথের সময় আসা হয়নি। কি অভূতপূর্ব দর্শন হল।’ স্বস্তিকাকে এভাবে দেখে অনেকেই অবাক হয়েছেন। নেটিজেনদের একাংশের দাবি, এর আগে অভিনেত্রীকে এমন রূপে কখনওই দেখা যায়নি।

https://twitter.com/swastika24/status/1674803966780264448?s=20

এদিকে এরমধ্যেই ‘শিবপুর’ ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা। ছবির নাম ‘দুর্গাপুর জংশন’। সঙ্গে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়ও। অন্যদিকে ‘ষড়রিপু’ খ্যাত অয়ন চক্রবর্তীর পরিচালনায় নতুন ওয়েব সিরিজেও রয়েছেন স্বস্তিকা। ‘নিখোঁজ’ নামের সেই সিরিজে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। আগামী ১১ অগস্ট হইচই প্ল্যাটফর্মে সিরিজটির স্ট্রিমিং শুরু হবে। 

‘নিখোঁজ’ মেয়ে! খুঁজে পাবেন স্বস্তিকা? পোস্টারেই জমাট বাঁধল রহস্য


```