Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে আবেগঘন পোস্ট স্বস্তিকার, কী লিখলেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: আজ প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা কেউ কেউ যেমন তাঁকে স্মরণ করছেন, তেমনই মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ও আবেগঘন পোস্ট করেছেন আজ। সকালেই সোশ্যাল মিডিয়ায় বাবার একটি ঝাপসা

সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে আবেগঘন পোস্ট স্বস্তিকার, কী লিখলেন অভিনেত্রী

শেষ আপডেট: 13 January 2021 13:10

দ্য ওয়াল ব্যুরো: আজ প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা কেউ কেউ যেমন তাঁকে স্মরণ করছেন, তেমনই মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ও আবেগঘন পোস্ট করেছেন আজ। সকালেই সোশ্যাল মিডিয়ায় বাবার একটি ঝাপসা ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। ঝাপসা হলেও স্মৃতি এখনও তরতাজা। ছবিতে দেখা যাচ্ছে সন্তু মুখোপাধ্যায়ের পরনে টি-শার্ট। মুখে সিগারেট।‌ সিগারেট খাওয়া ক্ষতিকর বলেই 'বিষ' বলে উল্লেখ করে ইনস্টাগ্রামে স্বস্তিকা লিখেছেন, "বাবা...শুভ জন্মদিন। তুমি তখনও আমার জীবনে আলোর দিশারী ছিলে, আজও আছো। তুমি যেখানেই থাকো, এই বিষটা (সিগারেট) খেয়েই যাও। আমি এই পৃথিবীর বুকে বসেও সেটাই খাচ্ছি। চিয়ার্স! দেখা হবে আমাদের আবার।" স্বস্তিকা সাহসী, বোল্ড, বিউটিফুল। অভিনেত্রী আবার তীব্র আবেগপ্রবণ, ইমোশনালও। যেমন মজা করেন, তেমনই জেদ, রাগ। আবার দম-বন্ধ করা পরিবেশে চোখেও জল আসে তাঁর। ২০১৫ সালে মা চলে যাওয়ার পর, ২০২০ সালে জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, তাঁর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন শ্যুটিংয়ে ব্যস্ত স্বস্তিকা। তীব্র কষ্ট সহ্য করে, দাঁতে দাঁত চেপে অভিনয় করে গেছেন তিনি। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক বারই বাবার নানা কথা লিখেছেন তিনি‌। কখনও মজার, কখনও আবার মনকেমন করা। বাবা-মা'কে প্রতিটা মুহূর্তে চোখে হারান স্বস্তিকা। এইবছর প্রথম বাবাকে ছাড়াই জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, কিছুটা মনখারাপ ছিল তাঁর। তবুও ধরা দেননি সর্বসমক্ষে। অভিনেত্রী অন্যদিকে আবার ভীষণ ব্যস্ত নতুন সিনেমা, সিরিজের কাজে। অনেকেরই ধারণা, আজ সন্তু মুখোপাধ্যায় বেঁচে থাকলে, স্বস্তিকার সাফল্যে তিনিও ভীষণ খুশি হতেন।

```