Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মায়ের জন্মদিনে আবেগী স্বস্তিকা, খুব মিস করেন আজও, শেয়ার করলেন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: দুদিন আগেই মেয়ে অন্বেষার ২১ বছরের জন্মদিন, ঘরোয়া পার্টিতে মেতে উঠলেন স্বস্তিকা মুখার্জী। মেয়ে অন্বেষা এখন বেস্ট ফ্রেন্ড স্বস্তিকার, সেই কথা আগেই জানিয়েছেন। ক্যালেন্ডারের পাতায় বয়স বাড়লেও এখন মনের দিক থেকে স্বস্তিকার বয়স য

মায়ের জন্মদিনে আবেগী স্বস্তিকা, খুব মিস করেন আজও, শেয়ার করলেন ভিডিও

শেষ আপডেট: 28 January 2021 12:04

দ্য ওয়াল ব্যুরো: দুদিন আগেই মেয়ে অন্বেষার ২১ বছরের জন্মদিন, ঘরোয়া পার্টিতে মেতে উঠলেন স্বস্তিকা মুখার্জী। মেয়ে অন্বেষা এখন বেস্ট ফ্রেন্ড স্বস্তিকার, সেই কথা আগেই জানিয়েছেন। ক্যালেন্ডারের পাতায় বয়স বাড়লেও এখন মনের দিক থেকে স্বস্তিকার বয়স যেন ক্রমশ কমছে! মেয়ের ২১ বছরের জন্মদিনে বাড়ির ছাদের কাছের বন্ধুবান্ধব নিয়ে পার্টিতে মেতে উঠলেন স্বস্তিকা মুখার্জী। মেয়ের জন্মদিনের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ে মায়ের জন্মদিন। তাই মা গোপা মুখার্জীর জন্মদিন নিয়ে আপাতত মজে রয়েছেন মেয়ে স্বস্তিকা। মানুষ কোনও দিনই চিরতরে চলে যেতে পারেন না, রেখে যান তাঁর সমস্ত স্মৃতি। মা মেয়ের বন্ধন ভাঙতে পারে না মৃত্যু! মৃত্যুও এখানে নগণ্য। তাই মায়ের জন্মদিনে মেয়ে স্বস্তিকা স্মৃতিচারণ করলেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন পুরনো ছবির কোলাজ ও ভিডিও। আর এটাই অচিরেই মন কেড়েছে নেটিজেনদের। আবেগে ভেসে গেছেন বহুমানুষ। এর আগেও কাজের ব্যস্ততার মাঝেও মা, বাবার কথা যে বারবার তাঁর মনে পড়ে, সেকথা কখনও কাছের মানুষদের, কখনও বা সোশ্যাল মিডিয়ায় লিখে জানান। নতুন ওয়েব সিরিজ শ্যুটিংয়ের ফাঁকে মাকে কতটা মিস করছেন অভিনেত্রী সেটা নিজেই টুইট করে জানান। https://twitter.com/swastika24/status/1334204389968396289 স্বস্তিকা লেখেন, "যে ভূমিকাতেই হোক, যতদিন বাংলার উঠোনে আছি, সবকিছুতেই আমি মা'কে কপি পেস্ট করি। মা যখন যৌবনে, মাঝবয়সে, বা যখন তাঁর সদ্য চুল সাদা হতে শুরু করল, তাঁর সবটা কপি করব। মায়ের এনার্জি, হাঁটার ধরন, কথা বলার ভঙ্গিমা। এখন জীবনের এই পর্যায়ে এসে উপলব্ধি করতে পারি সারাজীবন মা আমার মধ্যে, আমি মায়ের মধ্যে বেঁচে থাকব।" মায়ের জন্মদিনের জন্য 'বিপুল তরঙ্গ হে' গানের সঙ্গে স্বস্তিকা তাঁর দিদি, মা, বাবা, মেয়ের সকলের ছবি দিয়ে বানান একটি ভিডিও এবং তা শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশন দেন, "শুভ জন্মদিন মা। নতুন কাপড় পরো, বিয়ার খাও আর চুটিয়ে আনন্দ কর। আমাদের প্রতিদিন তোমার কথা মনে পড়ে।" ২০১৭ সালের জানুয়ারি মাসের ১২ তারিখ মারা যান গোপা মুখার্জী। কিন্তু বিষাদকে সরিয়ে রেখে, মায়ের জন্মদিনের আলোকেই চিরস্মরণীয় করে রাখতে চেয়েছেন মেয়ে স্বস্তিকা।

আরও পড়ুন: "আমি সব কিছুতেই মাকে কপি-পেস্ট করি", নতুন কাজের লুক নিয়ে জানালেন স্বস্তিকা

ঠোঁটকাটা, সাহসী, ব্লোড স্বস্তিকার হৃদয়েও রয়েছে কোমলতা। তিনি যেমন একজন মেয়ে তেমন একজন মাও! তাই অন্বেষার জন্মদিনে তাঁর 'টুম্পা সোনা'তে যেমন নেচেছেন, মেয়েকে দিয়েছেন সময় তেমনই ভোলেননি মায়ের জন্মদিনও। যেমন তাঁর ছলাৎছলাৎ রূপ দেখে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা, তাঁর শরীরের ভাঁজে লুকিয়ে থাকা লাস্যে খুঁজে পেয়েছেন উষ্ণতা তেমনই মায়ের প্রতি মেয়ের ভালবাসা দেখেও আবেগে চোখে জল এসেছে নেটিজেনদের।

```