Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

এবার মঞ্চেও আসছেন বিনোদিনী, নাম ভূমিকায় সুদীপ্তা

চৈতালি দত্ত মঞ্চে এবার বিনোদিনীকে নিয়ে আসছেন নির্দেশিকা অবন্তী চক্রবর্তী। নাম ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। নাটকের নাম যখন 'বিনোদিনী অপেরা', তখন বোঝা যাচ্ছে মূলত এটি মিউজিক্যাল। তাই রাজশ্রী ঘোষের কাছে

এবার মঞ্চেও আসছেন বিনোদিনী, নাম ভূমিকায় সুদীপ্তা

শেষ আপডেট: 4 March 2023 14:07

চৈতালি দত্ত

মঞ্চে এবার বিনোদিনীকে নিয়ে আসছেন নির্দেশিকা অবন্তী চক্রবর্তী। নাম ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। নাটকের নাম যখন 'বিনোদিনী অপেরা', তখন বোঝা যাচ্ছে মূলত এটি মিউজিক্যাল। তাই রাজশ্রী ঘোষের কাছে অভিনেত্রী সুদীপ্তা নিজের চরিত্রের জন্য গানের তালিম নিচ্ছেন। নাটকের গানগুলির সুর দিয়েছেন শুভদীপ গুহ। তিনি নিজে লাইভ মিউজিক করবেন।

নাট্যমঞ্চে আজও আইকনিক মহিলা অভিনেত্রী বলতেই প্রথমে নাম আসে নটী বিনোদিনীর (Noti Binodini)। বারো বছর বয়সে তিনি মঞ্চাভিনয়ে বিপুল সাফল্য অর্জন করেন। অভিনয় জীবনকে মাত্র চব্বিশ বছর বয়সে নটী বিদায় জানান। মৃত্যুর এত বছর পরেও নাটক কিংবা মঞ্চে নটী বিনোদিনী আজও সমানভাবে প্রাসঙ্গিক।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নান্দীপট আয়োজিত 'নারীর মঞ্চ' নাট্য উৎসবে উদ্বোধনী নাটক হিসেবে 'বিনোদনী অপেরা' অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যা ৬.৩০ টায় মঞ্চস্থ হবে। এই নাটকের অন্যান্য শিল্পীরা হলেন পদ্মনাভ দাশগুপ্ত (কুমার বাহাদুর), অভিজিৎ গুহ (গিরিশচন্দ্র ঘোষ), সুজন মুখোপাধ্যায় (গুর্মুখ), তথাগত চৌধুরী (রসরাজ অমৃতলাল বসু), বিশ্বজিৎ দাস (রাঙা বাবু)। এই নাট্য উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর।

বিখ্যাত কবি প্রয়াত শঙ্খ ঘোষের নামাঙ্কিত 'নারীর মঞ্চ' ১৪ তম নাট্যোৎসব চলবে ৮ মার্চ -১১ মার্চ। নান্দীপট সংস্থার সম্পাদক অঞ্জন রায় চৌধুরী বললেন, "গত বেশ কয়েক বছর ধরে আমরা এই ধরনের উৎসব করে আসছি। যেখানে মহিলা পরিচালকরাই শুধুমাত্র অংশগ্রহণ করেন। ভারতবর্ষে এই ধরনের উৎসবের আয়োজনের খবর আমাদের জানা নেই। কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশের বিখ্যাত নাট্য পরিচালক শিমুল ইউসুফ, নোনা আফরোজ ,অসমের কিসমৎ বানু, ভাগীরথী এই উৎসবে তাঁদের নাটক মঞ্চস্থ করে গেছেন। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতেই আমাদের এই প্রয়াস। ২০১০ থেকে 'নারীর মঞ্চ' নাট্য উৎসব শুরু হয়। এবারে মুম্বই থেকে নাটকের দল আসছে।"

৯ মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে মিনার্ভা থিয়েটারে কী কী নাটক মঞ্চস্থ হবে,দেখে নেওয়া যাক।

৯ মার্চ প্রথম পর্যায়ের নাটক মোনালিসা চট্টোপাধ্যায় নির্দেশিত 'ভারত-ভাগ্য-বিধাতা'। প্রযোজনা শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র। সেদিন দ্বিতীয় নাটক 'খোচর'। নির্দেশনায় তুর্ণা দাস। প্রযোজনা ইচ্ছেমতো। ১০ মার্চ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নির্দেশক সোহাগ সেনের 'ধস'। প্রযোজনা অন্ সম্বল। ১১ মার্চ মঞ্চায়ন হবে মুম্বইয়ের প্রযোজনা দর্পণ এর 'মৎস্যগন্ধা'। নির্দেশক দীপিকা সেনগুপ্ত।

এ বছরে 'নারীর সম্মান' জ্ঞাপন করা হবে বিশিষ্ট অভিনেত্রী তপতী মুন্সিকে ।এছাড়াও উৎসবের অঙ্গ হিসেবে প্রতিবছর শুভদীপ পাল স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। এ বছরে সেই সম্মাননা বিশিষ্ট রূপসজ্জা শিল্পী পঞ্চানন মান্নাকে জ্ঞাপন করা হবে।

ফের বড়পর্দায় বঙ্কিমের 'দেবী চৌধুরানি', নামভূমিকায় শ্রাবন্তী, ভবানী পাঠক প্রসেনজিৎ


```