Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘আমার হারটা কিন্তু অস্বাভাবিক দামি!’ ফেসবুকে ফের নতুন বিতর্ক বাঁধালেন ‘রান্নাঘর’-এর সুদীপা

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আগেই ফুড ডেলিভারি বয়কে নিয়ে রসিকতা করতে গিয়ে বড়সড় বিতর্ক (controversy) বাঁধিয়েছিলেন 'রান্নাঘর' খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সেইসময় তাঁকে নিয়ে একের পর এক ট্রোলে ভেসে গিয়েছিল নেটদুনিয়া

‘আমার হারটা কিন্তু অস্বাভাবিক দামি!’ ফেসবুকে ফের নতুন বিতর্ক বাঁধালেন ‘রান্নাঘর’-এর সুদীপা

শেষ আপডেট: 15 October 2022 13:00

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আগেই ফুড ডেলিভারি বয়কে নিয়ে রসিকতা করতে গিয়ে বড়সড় বিতর্ক (controversy) বাঁধিয়েছিলেন 'রান্নাঘর' খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সেইসময় তাঁকে নিয়ে একের পর এক ট্রোলে ভেসে গিয়েছিল নেটদুনিয়া। আর এবার ধনতেরসের কয়েকদিন আগে গয়না নিয়ে বেলাগাম মন্তব্য করে ফের নতুন বিতর্ক সৃষ্টি করলেন তিনি।

দিন দুয়েক আগেই ফেসবুকে (facebook) একটি পোস্ট করেছিলেন সুদীপা। তাঁর সেই পোস্টের একটি লাইন নিয়েই শুরু হয় জোর বিতর্ক। বনেদি পরিবারে বিয়ে হলেই যে আচার-আচরণে বনেদিয়ানা আসে না, ধরাকে সরা জ্ঞান করা শুরু হয়, এমনই বলছেন নেটিজেনরা। সবমিলিয়ে সুদীপাকে নিয়ে কটাক্ষের বন্যায় এখন ভাসছে সোশ্যাল মিডিয়া।

সারাবছরই সুদীপা নিজের সোনার গয়না নিয়ে মজে থাকেন। আর বাড়ির দুর্গাপুজোর সময় নিজের নিত্যনতুন সাজের ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলেন। তেমনই নবমীর সন্ধ্যায় তাঁর পরনের শাড়ি ও গয়নার ছবি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, যেহেতু তাঁর নবমীর সাজ সকলের খুব পছন্দ হয়েছিল, তাই তিনি সকলের জন্য নিয়ে এসেছেন একইরকম তসর বেনারসি শাড়ি এবং ব্রোঞ্জ ও তামার উপর সোনার পালিশ করা দু’টি হার।

এরপরেই একটি বেফাঁস মন্তব্য করে বসেন সুদীপা চট্টোপাধ্যায়। এর নীচে ব্র্যাকেট করে তিনি এও লেখেন যে, ছবিতে তাঁর গলার হারটি সোনার তৈরি এবং সেটি অত্যন্ত দামি। তাই সেই সোনার হারের পরিবর্তে তাঁর নিজের বুটিকে তৈরি একই রকম দেখতে দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি একটি হার নিয়ে এসেছেন তিনি।

ব্যস, এতেই ক্ষেপে লাল নেটিজেনরা! নিমেষে তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষের বন্যা। কেউ বলেছেন, আপনি প্রকৃত শিক্ষিত কিংবা বনেদি বড়লোক হলে নিজের সোনার গয়না নিয়ে জাহির করতেন না। আরও একজন লিখেছেন, ওঁর বড্ড গয়নার অহঙ্কার। শিক্ষিতর পরিচয় উনি দিতে পারেননি।

সাড়ে তিন মাস পর গল্প পাঠ মীরের, বিরতির পর কী উপহার দিলেন ভক্তদের


```