Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মা হওয়া পর্যন্ত ৩৯৪টি ইঞ্জেকশন নেন সুদীপা, ছেলে আদিদেবের জন্মের অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী

সঞ্চালিকা-ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর। কারণ এই দিনই সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে এসেছিল ছোট্ট আদিদেব।

মা হওয়া পর্যন্ত ৩৯৪টি ইঞ্জেকশন নেন সুদীপা, ছেলে আদিদেবের জন্মের অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 November 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: সঞ্চালিকা-ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর। কারণ এই দিনই সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে এসেছিল ছোট্ট আদিদেব। এবার ৬ বছরে পা দিয়েছে সুদীপার সন্তান। তাঁকে নিয়েই কাটে সুদীপার। তবে ছেলেকে জীবনে পেতে অনেক কষ্ট করতে হয়েছে সঞ্চালিকাকে। লড়তে হয়েছে অনেক লড়াই। তা বিভিন্ন সময় অনেক সাক্ষাৎকারেই তিনি বলেছেন। 

এই কাহিনি অনেকেরই হয়তো জানা নেই। আইভিএফ পদ্ধতিতে মা হয়েছেন তিনি। যার ফলে গর্ভধারণ করতেও অনেকটা সময় লেগেছিল সুদীপার। অর্থাৎ কোনও দম্পতির সন্তানধারণে সমস্যা হলে বেশিরভাগ সময় ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে গর্ভধারণের পরামর্শ দেন চিকিৎসকরা। এই পদ্ধতি কার্যকরি হলেও অত্যন্ত খরচ সাপেক্ষ। সেই সময় একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের প্রতিদিন রান্নার শো সঞ্চালনা করতেন সুদীপা। 

একটানা বহু ঘণ্টা তাঁকে দাঁড়িয়ে শুটিং করতে হয়েছিল। একদিনে ৬টা এপিসোডের শুটিং করতেন। আর তখনই ট্রিটমেন্ট চলছিল সুদীপার। এক সাক্ষাৎকারে তিনি জানান, এমন একটা সময় ছিল যখন ইঞ্জেকশনের সূঁচ দেখে পালাতাম। তবে আদিদেব হওয়ার সময় প্রতিদিন দু'টো করে ইঞ্জেকশন নিতেই হতো। আর সেই জন্য প্রতিদিন এতটা রাস্তা যেতে আসতে হত। স্টুডিয়ো থেকে হাসপাতাল এতটাই দূরে ছিল, একটা সময় খুব কষ্ট হয়েছে।

টলিউড সূত্রে খবর, মা হওয়ার সময় সুদীপাকে আদির জন্ম পর্যন্ত সুদীপা প্রায় ৩৯৪টি ইঞ্জেকশন নিতে হয়েছিল। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আদিদেব হওয়ার সময় অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে। প্রেগন্যান্সি প্ল্যানিংয়ের সময় প্রায় বারো কেজি ওজন কমে গিয়েছিল। তবে আমার জীবনে বড় একটা উপহার। আমি আদিকে অনেক কষ্ট করার পরে পেয়েছি।'


```