Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'রকি অউর রানি' দেখতে সিনেমাহলে মহারাজ, কেমন লাগল জিজ্ঞেস করতেই বলে উঠলেন, 'দারুণ'

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (sourav ganguly visits theatre to watch rocky aur rani ki prem kahani)। ৭ বছর পর করণ জোহর পরিচালনায় ফিরলেন এই ছবির মধ্যে দিয়ে। একদিকে বলিউড তারকারা যেমন ভীড় জম

'রকি অউর রানি' দেখতে সিনেমাহলে মহারাজ, কেমন লাগল জিজ্ঞেস করতেই বলে উঠলেন, 'দারুণ'

শেষ আপডেট: 30 July 2023 12:32

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (sourav ganguly visits theatre to watch rocky aur rani ki prem kahani)। ৭ বছর পর করণ জোহর পরিচালনায় ফিরলেন এই ছবির মধ্যে দিয়ে। একদিকে বলিউড তারকারা যেমন ভীড় জমাচ্ছেন ধর্ম প্রোডাকশনের নিখাদ বলিউডি ছবিটি দেখতে তেমনই এই ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো বাঙালি অভিনেতারা থাকায় টলি তারকাদের মধ্যেও 'রকি অউর রানি' ঘিরে উৎসাহের অন্ত নেই।

তবে শুধুই টলি বা বলি অভিনেতারা নয়, স্বয়ং মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ও যে যথেষ্ট উৎসাহী 'রকি অউর রানি' দেখতে তা স্পষ্ট হল শনিবার (sourav ganguly visits theatre to watch rocky aur rani ki prem kahani)।

গতকাল এক মাল্টিপ্লেক্সে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দেখতে গিয়েছিলেন মহারাজ। হালকা রঙের টি-শার্ট এবং নীল ডেনিম জিন্সে ক্যাজুয়াল লুকেই দেখা যায় তাঁকে।

বাংলার ক্রিকেটীয় মহাতারকাকে অনুরাগীরা চিনতে পারবেন না তা অসম্ভব। স্বাভাবিক ভাবেই ছবি শেষে দর্শকাসনে আলো জ্বলতেই অনুরাগীরা ঘিরে ধরেন মহারাজকে। দাদার কেমন লাগল এই ছবি জিজ্ঞেস করতেই সৌরভের সংক্ষিপ্ত জবাব, 'দারুণ'।

অর্থাৎ 'রকি অউর রানি কি প্রেম কাহানি' যে তাঁর দারুণ লেগেছে একথা স্পষ্ট করলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত, আলিয়া ভাট যে তাঁর প্রিয় অভিনেত্রী এ কথা আগেও সৌরভ জানিয়েছেন 'দাদাগিরি' অনুষ্ঠানে। ফলে, আলিয়া একজন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যে ছবিতে, প্রিয় অভিনেত্রীর সেই ছবি দেখতে যে আসবেন বাংলার মহাতারকা এ কথা বলাই বাহুল্য।

বিনয়ী ভিকি কৌশল, বললেন ‘শাহরুখ, সলমনরাই আসল তারকা, বাকিদের সাফল্য ফাস্ট ফুড-এর মতো’


```