
শেষ আপডেট: 24 April 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী সৌমিলিকে (Soumili Biswas) পর্দায় নানা চরিত্রে দেখেছেন দর্শক। তবে লোকনাথের মায়ের চরিত্রে অভিনয়ের পর পর্দায় তুলনামূলক কমই দেখা গেছে অভিনেত্রীকে। এবার ফের ধারাবাহিকে ফিরছেন সৌমিলি।
সদ্য শুরু হওয়া 'রামপ্রসাদ' (Ramprasad) ধারাবাহিকেই বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই এই ধারাবাহিকে রামপ্রসাদ এবং শর্বাণীর বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা গেছে। তবে শর্বাণীর বিয়ে পণের কারণে একবার আটকে যাওয়ায় গয়না নিয়ে তৈরি হয় জটিলতা।
সেই জটিলতা কাটাতেই ধারাবাহিকে আসবে রানি ভবানী চরিত্রটি। তিনি গয়না দিয়ে আশীর্বাদ করবেন শর্বাণীকে। ধারাবাহিকে রানী ভবানীকে কৃষ্ণচন্দ্রের স্ত্রী হিসেবে দেখা যাবে। একজন প্রজাবৎসল রানি হিসেবেই ধারাবাহিকে দেখা যাবে ভবানী ওরফে সৌমিলিকে। সোমবার থেকেই পর্দায় দেখা যাবে রানী ভবানীর চরিত্রটি। সম্ভবত, ধারাবাহিকে বেশ অনেক দিনই দেখানো হবে এই চরিত্রটি।
পয়লা বৈশাখে উৎসব মুখর ‘অনুরাগের ছোঁয়া’, দীপা থেকে লাবণ্য পর্দায় অন্য মেজাজে