হাফ সেঞ্চুরি পার সোনু নিগমের, জন্মদিনে গায়কের জীবনের এই ১০ তথ্য জেনে নিন
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের গানপাগল ছেলেমেয়েদের সুরের জাদুতে ভাসিয়ে নিয়ে গেছিলেন যে মানুষটি তাঁর নাম সোনু নিগম (Sonu Nigam)। বলিউডের এই গুণী শিল্পী রবিবার ৫০ বছরে পা দিলেন (Sonu Nigam 50 years birthday)। জীবনের হাফ সেঞ্চুরি পার করার পাশাপা
শেষ আপডেট: 30 July 2023 10:08
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের গানপাগল ছেলেমেয়েদের সুরের জাদুতে ভাসিয়ে নিয়ে গেছিলেন যে মানুষটি তাঁর নাম সোনু নিগম (Sonu Nigam)। বলিউডের এই গুণী শিল্পী রবিবার ৫০ বছরে পা দিলেন (Sonu Nigam 50 years birthday)। জীবনের হাফ সেঞ্চুরি পার করার পাশাপাশি বলিউডেও তাঁর ৪৫ বছর কেটে গেল।
বলিউডে গান গাইবার পাশাপাশি হলিউড তারকার সঙ্গেও জুটি বেঁধে গান গেয়েছেন সোনু। আবার সময়মতো স্টুডিওতে পৌঁছতে না পারায় হারিয়েছিলেন বড় সুযোগও। জন্মদিনে সোনু নিগমের বিষয়ে এমনই অজানা ১০ তথ্য রইল (Sonu Nigam 50 years birthday 10 facts)
- মাত্র তিন বছর বয়সে প্রথম বার মঞ্চে ওঠেন সোনু। ভরা প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে বাবার সঙ্গে 'কেয়া হুয়া তেরা ওয়াদা' গানটি গেয়েছিলেন।
- প্রাদেশিক ভাষায় গান গাইতে সোনুর জুড়ি মেলা ভার। হিন্দি ছাড়াও বাংলা, ওড়িয়া, কন্নড়, পাঞ্জাবী, তামিল, তেলুগু, ভোজপুরি, উর্দু, নেপালি, মারাঠি সহ অসংখ্য ভাষায় তিনি প্লেব্যাক করেছেন।
- সময়ানুবর্তিতা যে কতটা গুরুত্বপূর্ণ যে কোনও পেশার ক্ষেত্রেই তা নিজের জীবন দিয়ে হাড়ে হাড়ে বুঝেছিলেন সোনু। '১৯৪২ লাভ স্টোরি' ছবির এক 'লড়কি কো দেখা তো' গানটির জন্য এ আর রহমান প্রথমে সোনুকেই বেছেছিলেন। তবে স্টুডিওতে রেকর্ডিংয়ের দিন দেরি করে পৌঁছেছিলেন গায়ক। সোনুর দেরি দেখে রাগান্বিত প্রযোজক বিধু বিনোদ চোপড়া বলেন আর কিছু সময়ের মধ্যে যদি কুমার শানু এসে না পৌঁছান তবেই সোনু গানটি রেকর্ড করার সুযোগ পাবেন। দুঃখের বিষয় সেই নির্ধারিত সময়ের আগেই কুমার শানু পৌঁছে যাওয়ায় হাত থেকে ফস্কে যায় বিরাট সুযোগ।
- সোনুর প্রথম নিজস্ব গানের অ্যালবাম 'কিসমত' বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল।
- ১৯৯৯ সালে 'তাল' ছবির 'ইশক বিনা' গানের জন্য প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন সোনু। এছাড়াও 'কাল হো না হো' ছবির টাইটেল ট্র্যাকের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার জেতেন গায়ক।
- ১৯৮৩ সালে মাত্র ১০ বছর বয়সে 'বেতাব' ছবিতে শিশু অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন সোনু।
- ২০০৬ সালে একটি বেসরকারি বেতার চ্যানেলে 'লাইফ কি ধুন উইথ সোনু নিগম' নামে একটি শো সঞ্চালনা করেছিলেন সোনু। সেখানে প্রতি পর্বে আমন্ত্রিত গায়ক-গায়িকাদের সাক্ষাৎকার নিতেন সোনু।
- হলিউডের অ্যানিমেটেড ছবি আলাদিন এবং 'রিও'তে হিন্দি ভয়েসওভার দিয়েছিলেন গায়ক। পাশাপাশি জাপানি অ্যানিমেটেড ছবি 'দ্য মিস্টিক্যাল ল'-তেও ভয়েসওভার দিয়েছিলেন সোনু।
- প্লেব্যাকের পাশাপাশি সুরকার হিসেবেও কখনও একা আবার কখনও বিক্রম ঘোষের সঙ্গে জুটি বেঁধে একাধিক কাজ করেছেন সোনু নিগম।
- হলিউড তারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে একটি রিমেক গান গেয়েছেন সোনু।
আলিয়ার কেরিয়ারের এই ৫ ছবি প্রথম দিনেই তাক লাগানো ব্যবসা করেছিল