Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শোভিতা ধূলিপালাই নাগা চৈতন্যর জীবনে নতুন নারী?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে উঠতি তারকাদের মধ্যে যে অভিনেতা অভিনেত্রীরা চোখে পড়ছেন তাদের অভিনয়ের জন্য, সেই তালিকায় অবশ্যই থাকবে শোভিতা ধূলিপালার নাম। পন্নিয়ান সেলভ্যান থেকে দ্য নাইট ম্যানেজার, শোভিতার অভিনয় দৃষ্টি আকর্ষণ করেছে দর্শক থেকে স

শোভিতা ধূলিপালাই নাগা চৈতন্যর জীবনে নতুন নারী?

শেষ আপডেট: 24 June 2023 07:51

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে উঠতি তারকাদের মধ্যে যে অভিনেতা অভিনেত্রীরা চোখে পড়ছেন তাদের অভিনয়ের জন্য, সেই তালিকায় অবশ্যই থাকবে শোভিতা ধূলিপালার নাম। পন্নিয়ান সেলভ্যান থেকে দ্য নাইট ম্যানেজার, শোভিতার অভিনয় দৃষ্টি আকর্ষণ করেছে দর্শক থেকে সমালোচকদের।

তবে শুধুমাত্র অভিনয়ই যথেষ্ট নয়, বরং আলোচনায় থাকতে মাঝেমধ্যে বিতর্কও যে প্রয়োজন হয়, তা সম্ভবত কেরিয়ারের শুরু থেকেই বেশ বুঝে গিয়েছেন শোভিতা। সেই কারণেই, নাগা চৈতন্যর সঙ্গে প্রায়ই তাকে এদিক ওদিক দেখা যাচ্ছে। অনেকে আবার বলাবলি করছেন যে শোভিতাই সেই নারী যার নজন্য বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভুর।

শোভিতাকে এ নিয়ে প্রশ্ন করলে অবশ্য ঘুরিয়ে জবাব দিলেন তিনি। সরাসরি নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন না 'নাইট ম্যানেজার' অভিনেত্রী। বদলে জানালেন, নাগা চৈতন্যর আচরণ তিনি অত্যন্ত পছন্দ করেন। ধৈর্যশীল, ভদ্র একজন পুরুষ হিসেবে নাগা চৈতন্যর প্রশংসায় পঞ্চমুখ শোভিতা।

প্রসঙ্গত, কিছু মাস আগে সামান্থা অভিযোগ করেছিলেন যে নাগা জড়িয়েছেন অন্য সম্পর্কে। তবে নাগা চৈতন্য ও শোভিতাকে একটি রেস্তোরাঁয় দেখা গেলে সে বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি সামান্থা। ফলে প্রশ্ন উঠছে, নাগার জীবনের দ্বিতীয় নারী কি তবে শোভিতা ধূলিপালা?

হায়দরাবাদের ক্যাফেতে ‘পাকা দেখা’? সপরিবারে বিজয়-রশ্মিকাকে দেখে জল্পনা অনুরাগী মহলে


```