Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কিং খানের মন খারাপ!

দ্য ওয়াল ব্যুরো: '১৭ সালটা বিশেষ ভালো যায়নি কিং খানের। ইমতিয়াজ আলির 'যব হ্যারি মেট সেজল' কিংবা রাহুল ঢোলাকিয়ার 'রইস'-বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি কোনও ছবিই। শুধু গত বছরই নয় বেশ অনেকদিন ধরেই বক্স অফিসে তেমন ভাবে সাফল্য পাচ্ছেন না বলিউ

কিং খানের মন খারাপ!

শেষ আপডেট: 22 June 2018 13:21

দ্য ওয়াল ব্যুরো: '১৭ সালটা বিশেষ ভালো যায়নি কিং খানের। ইমতিয়াজ আলির 'যব হ্যারি মেট সেজল' কিংবা রাহুল ঢোলাকিয়ার 'রইস'-বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি কোনও ছবিই। শুধু গত বছরই নয় বেশ অনেকদিন ধরেই বক্স অফিসে তেমন ভাবে সাফল্য পাচ্ছেন না বলিউডের বেতাজ বাদশা। নেই কোনও হিট ছবি। রেড চিলিজের ব্যবসাতেও দেখা দিছে বেশ মন্দা। আর এই সবের মাঝেই চলতি বছরে নতুন ছবি 'জিরো' নিয়ে পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ খান। ২১ শে ডিসেম্বর রিলিজ হবে জিরো। ফিল্মি দুনিয়ার অনেকের মতেই এটা শাহরুখের কামব্যাক ছবি। এই ছবিতেই আবার দীর্ঘদিন পর স্ক্রিন শেয়ার করবেন বলিউডের দুই খান। সলমন এবং শাহরুখকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। পাশপাশি থাকছেন ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাও। 'যব তক হ্যায় জান'-এর পর ফের একসঙ্গে দেখা যাবে এই ট্রায়ো-কে। সম্প্রতি জিরো'র শ্যুটিং করতে নিউ ইয়র্ক গিয়েছিলেন কিং খান। সেখানেই শেষ হয়েছে ছবির শ্যুটিং। ঈদের সময় দেশের বাইরে থাকার ফলে এ বছর উৎসবটাও সেভাবে সেলিব্রেট করা হয়নি। প্রতিবারের মতো ছোট ছেলে আব্রামকে নিয়ে মন্নতের বাংলোয় দাঁড়িয়ে দেখা করা হয়নি ফ্যানদের সঙ্গে। তাই মনটা খানিক খারাপই ছিল। আর তার মাঝেই জিরোর শ্যুটিং শেষ হয়ে যাওয়ায় যেন আরও খানিকটা মুষড়ে পড়েছেন শাহরুখ। ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে তাই শেয়ার করেছেন নিজের মন খারাপ। লিখেছে, 'একটা ছবি কখনই শেষ হয় না। বরং শেষ হয়ে যায় অনেক ভালো মুহূর্ত।'

```