Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শাহরুখের ৩০০ কোটির ‘জওয়ান’কে হারিয়ে দিয়েছে আমিরের এই সিনেমা! বাজেট ছিল মাত্র ১৫ কোটি

এখনও অবধি দেশের বাইরে সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় রয়েছে আমির খানেরই ‘দঙ্গল’। আর এরপর দ্বিতীয় স্থানেই আছে এই ছবিটি।

শাহরুখের ৩০০ কোটির ‘জওয়ান’কে হারিয়ে দিয়েছে আমিরের এই সিনেমা! বাজেট ছিল মাত্র ১৫ কোটি

শেষ আপডেট: 27 October 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বক্স অফিসের ভবিষ্যৎ আগে থেকে নির্ধারণ করা বড়ই মুশকিলের বিষয়। এই ইন্ডাস্ট্রিতে বড় বড় স্টারদের ছবিও মুখ থুবড়ে পড়ে। আবার অনেক স্বল্প বাজেটে তৈরি সিনেমাও রেকর্ড গড়ে। এবছর আবার যেমন পুরনো মেজাজে ফিরে এসেছেন সুপারস্টার শাহরুখ খান। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন নিজের। বলিউডের ইতিহাসের একাধিক রেকর্ড ভেঙে নতুন নতুন মাইলস্টোন তৈরি করেছেন। কিন্তু এখনও অবধি এই ছবিগুলি ছুঁতে পারেনি আমির খানের প্রযোজনায় তৈরি ‘সিক্রেট সুপারস্টার’ নামের একেবারে স্বল্প বাজেটের ছবিটিকে।

যেখানে বহু আলোচিত ছবিও বক্স অফিসে ব্যর্থ হয়, সেখানে এই সিনেমা বিশেষ কোনও প্রচার ছাড়াই ভারতের বাইরে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ তেমনই একটি ব্যর্থ ছবি, আবার সেই একই পরিচালকের ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি এমন একটি রেকর্ড গড়েছে, যা ছুঁতে পারেনি শাহরুখের ইন্ডাস্ট্রি হিট ছবিগুলিও। সেরকম তারকাখচিত ছবি না হলেও ‘সিক্রেট সুপারস্টার’ রেকর্ড গড়তে পেরেছিল শুধুমাত্র আমির খান ম্যাজিকের উপর ভর করে। যদিও ছবিটিতে আমির ছিলেন ক্যামিও চরিত্রে।

মাত্র ১৫ কোটি টাকা বাজেটে ‘সিক্রেট সুপারস্টার’ তৈরি হয়েছিল। ছবিটি সবাইকে অবাক করে ভারতীয় বক্স অফিসে ৫০ কোটি টাকার ব্যবসা করে। তবে চমক ছিল অন্য জায়গায়। আমির খানের জনপ্রিয়তা চিনে কতটা, তা কারওই অজানা নয়। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘দঙ্গল’-এর মতো সিনেমাগুলি চিন থেকে বিশাল ব্যবসা করেছে। ঠিক ওই একই পথ ধরে ‘সিক্রেট সুপারস্টার’ও সুপারহিট হয় চিনে। এছাড়াও, ভারতের বাইরে অন্যান্য দেশেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে। সবমিলিয়ে বিদেশের বক্স অফিস থেকে আমির খান প্রযোজিত এই ছবি ৮০০ কোটি টাকা আয় করে।

এখনও অবধি দেশের বাইরে সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় রয়েছে আমির খানেরই ‘দঙ্গল’। আর এরপর দ্বিতীয় স্থানে আছে ‘সিক্রেট সুপারস্টার’। তবে সাম্প্রতিককালে ‘পাঠান’, ‘জওয়ান’ বা ‘আরআরআর’, ‘কেজিএফ ২’-র মতো একাধিক ছবি রমরমিয়ে ব্যবসা করলেও এই স্বল্প বাজেটের ছবির রেকর্ড ভাঙতে পারেনি। ‘সিক্রেট সুপারস্টার’-এর এই সাফল্যের সিক্রেট হিসাবে প্রধান কারণ হিসাবে অনেকেই মনে করেন, ছবিটি চিনে মুক্তি পেয়েছিল বলেই এমন সাফল্য পেয়েছিল। আবার কেউ কেউ মনে করেন, আমির খান ম্যাজিকে ভর করেই এত সাফল্য।  


```