Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘জিরো’ নিয়ে চাপে রয়েছেন শাহরুখ!

দিন কয়েক আগেই নিউ ইয়র্ক থেকে জিরো ছবির শ্যুটিং সেরে ফিরেছে শাহরুখ খান। আর তারপরেই ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন একটি পোস্ট। লিখেছিলেন, একটা ছবি কখনই শেষ হয়ে যায় না। শেষ হয়ে যায় অনেক ভালো মুহূর্ত। কিং খানের এমন পোস্ট দেখে অনেকেই বলেছিলেন, মন

‘জিরো’ নিয়ে চাপে রয়েছেন শাহরুখ!

শেষ আপডেট: 23 June 2018 10:55

দিন কয়েক আগেই নিউ ইয়র্ক থেকে জিরো ছবির শ্যুটিং সেরে ফিরেছে শাহরুখ খান। আর তারপরেই ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন একটি পোস্ট। লিখেছিলেন, একটা ছবি কখনই শেষ হয়ে যায় না। শেষ হয়ে যায় অনেক ভালো মুহূর্ত। কিং খানের এমন পোস্ট দেখে অনেকেই বলেছিলেন, মন ভালো নেই শাহরুখের। কিন্তু কেন? শুধুই কি জিরোর টিমকে মিস করছেন তিনি? নাকি মন খারাপের পিছনে রয়েছে অন্য কোনও কারণ। জল্পনার রেশ কাটতে না কাটতেই ফের সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্ট করলেন শাহরুখ খান। তবে এ বার ইন্সটা নয়। টুইটারে। সেখানে শাহরুখ লিখেছেন, “বৃষ্টির দিনে যখন আপনার মনে হবে আপনি সত্যের পথে নেই, কিংবা মন খারাপ হয়ে যাবে আপনার, তখন নিজেকে মনে করান এই পৃথিবীটা বড্ড ছোট। আপনার কান্নার ফোঁটার থেকেও ছোট এই পৃথিবী। তাই সময় নষ্ট করবেন না। আমার মনে হয় এখন আমার উচিত নিজের বইতে গিয়ে কিছু লিখে রাখা। নাকি নয়.....” https://twitter.com/iamsrk/status/1010424963805966337 সোশ্যাল মিডিয়ায় শাহরুখের এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি কোনও বই লিখছেন বাদশা? সে বই আত্মজীবনী নাকি অন্যকিছু তা নিয়েও আলোচনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। অন্যদিকে, বলিউডের একাংশের মতে সদ্য শেষ করেছেন শ্যুটিং। তাই মিস করছেন নিজের টিমকে। আর সেই জন্যই মন খারাপ কিং খানের। তবে ফিল্ম বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য কথা। ২০১৭ সালটা একেবারেই ভালো যায়নি শাহরুখের। ‘রইস’ কিংবা ‘যব হ্যারি মেট সেজল’- বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি তাঁর কোনও ছবিই। আর তাই জিরো নিয়ে নাকি খানিকটা চাপেই রয়েছেন শাহরুখ। তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, ‘জিরো’ শাহরুখ খানের কামব্যাক ফিল্ম হতে চলেছে। ‘যব তক হ্যায় জান’-এর পর ‘জিরো’ ছবিতে ফের দেখা যাবে শাহরুখ-ক্যাটরিনা-অনুষ্কার ট্রায়ো-কে। আর এই ছবিতেই শেষবারের মতো পর্দায় দেখা যাবে বলিউডের হাওয়া-হাওয়াই গার্ল শ্রীদেবীকেও। চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’। বামন অবতারে কীভাবে পর্দা মাতান কিং খান এখন সেই অপেক্ষাতেই রয়েছেন বাদশার ফ্যানরা।

```