Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মেট গালায় শাহরুখের ডেবিউ, যত্নে সাজাবেন এই ডিজাইনার, কেমন হবে তাঁর পোশাক?

এই প্রথমবারের মতো কোনও ভারতীয় পুরুষ অভিনেতা মেট গালায় অংশগ্রহণ করছেন। এই নিয়ে রীতিমতো উত্তেজিত তাঁর ফ্যানরা।

মেট গালায় শাহরুখের ডেবিউ, যত্নে সাজাবেন এই ডিজাইনার, কেমন হবে তাঁর পোশাক?

শেষ আপডেট: 28 April 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে মেট গালা ২০২৫ (Met Gala 2025)। এই ঐতিহাসিক ফ্যাশন ইভেন্টে এবার প্রথমবারের মতো পা রাখতে চলেছেন বলিউডের হার্টথ্রব শাহরুখ খান (Shah Rukh Khan)। এপ্রিলের শুরুতেই একটি রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়, এবার জনপ্রিয় ফ্যাশন ইনস্টাগ্রাম পেজ ‘ডায়েট সব্য’ সেই খবর নিশ্চিত করেছে। 

এই প্রথমবারের মতো কোনও ভারতীয় পুরুষ অভিনেতা মেট গালায় অংশগ্রহণ করছেন। এই নিয়ে রীতিমতো উত্তেজিত তাঁর ফ্যানরা। জানা গেছে, এই ইভেন্টে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সাজবেন বাদশা। 

ডায়েট সব্যর পোস্টে লেখা হয়েছে, 'জাতীয় স্তরে শিরোনাম তৈরি, থ্রেডসে উত্তেজনা, বিনোদন সাইটগুলিতে হুলস্থুল, টুইটারে আলোড়ন—সব মিলে বিরাট ব্যাপার। এবার সব শান্ত করার সময় এসেছে। আমরা নিশ্চিত করছি, হ্যাঁ, শাহরুখ খান, দেশের সুপারস্টার। ২০২৫ সালের মে মাসে মেট গালায় ডেবিউ করতে চলেছেন। তিনি পরবেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সাব্যসাচীর পোশাক।'

শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ডায়েট সব্য-র এই পোস্টটি লাইক করেছেন। ফলে জল্পনায় আরও নতুন মাত্রা যোগ হয়েছে তা বলা বাহুল্য।

এর আগে ডায়েট সব্য একটি পোস্টে বলেছিল, বলিউডের এক সুপারস্টার এবং এক নামী ডিজাইনার মিলে মেট গালার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। পোস্টে দু’জনকে 'দুই টাইটান' বলে উল্লেখ করা হয়েছিল। তখন থেকেই অনুরাগীরা অনুমান করতে শুরু করেন যে ওই দুই তারকা হচ্ছেন শাহরুখ খান ও ডিজাইনার সাব্যসাচী মুখোপাধ্যায়। পূজা দাদলানির লাইক দেওয়ার পর সেই জল্পনা পোক্ত হয়।

কী পরবেন শাহরুখ খান?

এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও, বিভিন্ন সূত্রের দাবি, অভিনেতার জন্য একদম বিশেষ ডিজাইন ক্রিয়েট করছেন সব্যসাচী। ইন্ডিয়ান টাচ তো থাকবেই। 

মেট গালা ২০২৫ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে, আগামী ৫ মে। এবারের থিম 'সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল।' ড্রেস কোড নির্ধারিত হয়েছে 'টেইলর্ড টু ইউ।' এই থিম ও ড্রেস কোডের সঙ্গে তাল মিলিয়ে সব্যসাচী কেমন পোশাক তৈরি করেন সেটাই এখন দেখার। 


```