
শেষ আপডেট: 30 April 2023 08:40
দ্য ওয়াল ব্যুরো: পোশাকেই পরিচয় মেয়েদের। এখনও যেন এই কথাই মেনে চলেন অভিনেতা সলমন খান (Salman khan dress comment)। তাই তাঁর সেটেও তেমনই অলিখিত নিয়ম চলে। সম্প্রতি সে খবর প্রকাশ্যে এনেছেন ভাইজানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির সহ অভিনেত্রী পলক তিওয়ারি। তিনি বলেছেন, সলমন খান বলেন মেয়েদের (women) শরীর (dress) যত কাপড়ে ঢাকা থাকবে, ততই ভাল। যদিও এ কথা শুনে অভিনেতাকে 'পুরনোপন্থী', 'নারী স্বাধীনতা বিরোধী' বলেও কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।
সলমনের এই নিয়মের কথা প্রথম যিনি প্রকাশ্যে আনেন, সেই পলক তিওয়ারি আসলে টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা তিওয়ারির মেয়ে। যদিও মায়ের মতো টেলিভিশনে নয়, কেরিয়ার শুরু করেছেন সিনেমাতেই। তাও আবার সলমন খানের ছবিতে। এর আগে সলমনের 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে সহ পরিচালক হিসাবেও কাজ করেছিলেন। পরপর কাজ করার সুবাদেই ভাইজানের নিয়ম কানুন তাঁর মুখস্থ। তাই 'কিসি কা ভাই কিসি কি জান'-এর প্রচারে এসে সেই গোপন তথ্য ফাঁস করেছিলেন পলক।
সলমনের সেটে কেন এমন নিয়ম? পলকের কাছে সে বিষয়েও জানতে চাওয়া হয়। প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, 'আসলে সলমন স্যার ভীষণভাবে ঐতিহ্য মেনে পোশাক পরা পছন্দ করেন। তিনি বলেন যে যেটা চান পরতেই পারেন, তবে তাঁর মেয়েরা যেন সবসময় সুরক্ষিত থাকেন। ছবির সেট তো ব্যক্তিগত পরিসর নয়, সেখানে আশেপাশে সমস্ত পুরুষরা তো সবাইকে ব্যক্তিগত ভাবে চেনেন না, তাই তাঁদের সামনে যেন মেয়েরা নিজেদের সুরক্ষিত রাখেন।’ আর এই কারণেই সলমন খান শ্যুটিং সেটে পোশাক নিয়ে এমন নিয়ম জারি করেছেন বলে জানান পলক।
সারাক্ষণই আমায় বন্দুক ঘিরে রাখছে, প্রেমেও আমি অভাগা! সলমনের গলায় গভীর হতাশা