Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাসপাতাল থেকে ফিরেছেন ৫ দিন আগেই, ছুটির মেজাজে করিনাকে নিয়ে বেরিয়ে পড়লেন সইফ

২৬ জানুয়ারি সকালে সইফকে ফের বাড়ির বাইরে দেখা যায়, সঙ্গী করিনা কাপুর। এবার অবশ্য তাঁরা কঠোর নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন।

হাসপাতাল থেকে ফিরেছেন ৫ দিন আগেই, ছুটির মেজাজে করিনাকে নিয়ে বেরিয়ে পড়লেন সইফ

ফাইল চিত্র

শেষ আপডেট: 26 January 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: গত ১৬ জানুয়ারি, বান্দ্রার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আততায়ীর হামলার শিকার হন বলিউড অভিনেতা সইফ আলি খান। জানা গেছে, ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ফ্ল্যাটে ঢুকলেও, পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন সে সইফ এবং করিনা কাপুর খানের ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকে ১ কোটি টাকা দাবি করে। সন্তানের সুরক্ষায় সইফ লড়াই করেন এবং গুরুতরভাবে আহত হন। তাঁর শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যার মধ্যে মেরুদণ্ডের পাশের আঘাত ছিল সবচেয়ে গুরুতর। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা অপারেশনের পর সইফকে আইসিইউতে রাখা হয়। 

চিকিৎসকদের দক্ষতায় পাঁচ দিনের মধ্যেই সইফ হাসপাতাল থেকে ছাড়া পান। ফেরার সময় তাঁকে হাঁটতে দেখে ভক্তরা অবাক হয়ে যান। ২৬ জানুয়ারি সকালে সইফকে ফের বাড়ির বাইরে দেখা যায়, সঙ্গী করিনা কাপুর। এবার অবশ্য তাঁরা কঠোর নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন।

এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে করিনাকে ধূসর সোয়েটশার্ট এবং টুপি পরে প্রথমে গাড়িতে উঠতে দেখা যায়। পিছনে জিন্স আর নীল শার্ট পরা সইফ নিরাপত্তারক্ষীদের সঙ্গে এগিয়ে যান। তাঁরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েন।

সইফের উপর এই হামলার পর থেকেই মিডিয়ার অতিরিক্ত কৌতূহল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন করিনা। তিনি ইনস্টাগ্রামে পাপারাৎজির তোলা একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, 'এবার থামুন! আমাদের একটু একা থাকতে দিন।' যদিও কিছু সময় পর তিনি সেই পোস্টটি মুছে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় সইফের মেরুদণ্ড থেকে তরল লিক হচ্ছিল বলে জানান চিকিৎসকরা। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের সময় তাঁর শরীর থেকে আততায়ীর ব্যবহৃত ছুরির একটি টুকরোও সরানো হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সইফ এখন বাড়িতে বিশ্রামে আছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য ভক্তরা প্রার্থনা করছেন। 


```