Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

গলায় লম্বা আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট, চোট নিয়েই নেটফ্লিক্সের ছবির প্রচারে সইফ

সিনেমা সম্পর্কে সইফ আলি খান বলেন, 'এটি একটি হাই স্টেক ক্রাইম থ্রিলার, যেখানে উত্তেজনা ও চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।'

গলায় লম্বা আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট, চোট নিয়েই নেটফ্লিক্সের ছবির প্রচারে সইফ

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 February 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সইফ আলি খান সম্প্রতি মুম্বইয়ে একটি নেটফ্লিক্স সিনেমার প্রচারে অংশ নিয়েছেন, যা ছিল তাঁর প্রথম উপস্থিতি প্রকাশ্যে, ১৬ জানুয়ারি বান্দ্রায় নিজের বাড়িতে দুষ্কৃতীর আক্রমণের পর। গত মাসে চুরির উদ্দেশ্যে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে এক দুষ্কৃতী। এই সময় সইফ ছুরির আঘাতে গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি হতে হয়। 

সেই ঘটনার পর সইফের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সইফ এখন সুস্থ এবং চিকিৎসার পর বাড়ি ফিরে এসেছেন। এত দিন পরে নেটফ্লিক্সের নতুন সিনেমা 'জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিন' এর প্রচারে সইফকে দেখা গিয়েছে। গলার বিশাল কাটায় ব্যানডেজ করা আছে। সেই নিয়েই উপস্থিত হয়েছেন প্রচারে। তবে নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে নেই। স্বাভাবিক মেজাজেই ধরা দিয়েছেন অভিনেতা। 

এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, রোবি গেরওয়াল ও কোকি গুলাটি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আগে 'পাঠান' ও 'ওয়ার' সিনেমাগুলি সুপারহিট হয়েছিল। 'জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিন' সিনেমায় সইফ আলি খানের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলট ও নিকিতা দত্ত। 

সিনেমা সম্পর্কে সইফ আলি খান বলেন, 'এটি একটি হাই স্টেক ক্রাইম থ্রিলার, যেখানে উত্তেজনা ও চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। সিনেমার গল্প দর্শকদের মুগ্ধ করবে এবং এটি একেবারেই নতুন ধরনের অভিজ্ঞতা দেবে বলেই আশা করছি।'


```