Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ধৃত শরিফুল কি সত্যিই বাংলাদেশি? আদালত চত্বরে দাঁড়িয়ে যা বললেন আইনজীবী 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর দাবি, তাঁর মক্কেল মোটেও বাংলাদেশী নন। গত সাত বছর ধরে তিনি ওই এলাকারই বাসিন্দা। 

ধৃত শরিফুল কি সত্যিই বাংলাদেশি? আদালত চত্বরে দাঁড়িয়ে যা বললেন আইনজীবী 

আদপে বাংলাদেশী সেই ব্যক্তি?

শেষ আপডেট: 19 January 2025 21:36

দ্য ওয়াল ব্যুরো: সইফ কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম কি বাংলাদেশি? রবিবার সকাল থেকে এই প্রশ্নই উঠছে সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ক্ষেত্রে। ঠাণের হিরনন্দানি এস্টেট এলাকা থেকে শরিফুলকে গ্রেফতারের পর মুম্বই পুলিশের ডিসিপি (অপরাধ দমন) দীক্ষিত গেদাম জানিয়েছিলেন, সন্দেহ করা হচ্ছে ধৃত বাংলাদেশি।তবে সেই সন্দেহের পাল্টা প্রশ্ন তুললেন  শরিফুলের আইনজীবী সন্দীপ সেখানে। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর দাবি, তাঁর মক্কেল মোটেও বাংলাদেশী নন। গত সাত বছর ধরে তিনি ওই এলাকারই বাসিন্দা। 

এ দিন বান্দ্রা আদালত চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নে অভিযুক্তের আইনজীবী বলেন, “আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পুলিশকে এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে। তবে  পুলিশের কাছে এমন কোনও তথ্য নেই যা থেকে প্রমাণ হয় শরিফুল বাংলাদেশের নাগরিক।" তাঁর আরও দাবি ন্যায় সংহিতার ৪৩এ ধারা লঙ্ঘিত হয়েছে। অন্যদিকে অভিযুক্তের আর এক আইনজীবী দীনেশ প্রজাপতি বলেন, "পুলিশের কাছে উপযুক্ত প্রমাণ নেই। উনি যে বাংলাদেশী তা শুধু অনুমানের ভিত্তিতেই বলেছে পুলিশ।" 

এ দিন এই নিয়েই মুখ খুলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানান, অভিযুক্ত তাঁর দোষ স্বীকার করেছেন। অপরাধী জানিয়েছেন, ওটি সে সইফ আলি খানের বাড়ি তা তিনি জানতেন না। অন্যদিকে পুলিশের দাবি ধৃত আদপে বাংলাদেশের ঝালোকাটি এলাকার বাসিন্দা। কুকর্ম করে সেই খানেই পালানোর ফন্দি আঁটছিলেন তিনি। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান। 

প্রসঙ্গত, এখনও লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সইফ। পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক। ক্রমে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে তাঁকে।


```