.jpg)
ভুল হয়ে গেল পুলিশের?
শেষ আপডেট: 17 January 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: সইফ কাণ্ডে গতকাল রাত্রেই বান্দ্রা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তিকে। জানা যায়, সেই ব্যক্তির নাম ওয়ারিশ আলি। প্রায় ২৪ ঘণ্টা ধরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এবার ওয়ারিশের স্ত্রী মুখ খুললেন সংবাদ সংস্থা আইএএনএসের কাছে।
সইফের বাড়িতে তাঁর স্বামী গিয়েছিলেন, এ কথা স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "সইফ আলি খানের ম্যানেজার আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করে। ও পেশায় কাঠমিস্ত্রী। ওকে বলা হয় বাড়ির আসবাবের কিছু কাজ বাকি আছে। আরও পাঁচ জনের সঙ্গে কাজ শুরু করে আমার স্বামী। কাজ হয়ে যাওয়ার পর বাড়িও ফিরে আসে। পরে শুনি ওই বাড়িতে নাকি চোর এসেছিল।"
Mumbai: Police have detained a man named Waris Ali, who has been questioned for the past 24 hours in connection with the actor Saif Ali Khan case. Waris Ali was detained by the Bandra police in Mumbai yesterday and is currently being interrogated
Waris Ali's wife says, "His… pic.twitter.com/M5AWkNImlh
শোনা যাচ্ছে, একটানা জিজ্ঞাসাবাদের পর পুলিশ নাকি এই মুহূর্তে সেই ব্যক্তিকে ছেড়েও দিয়েছে। এমনকি উপযুক্ত প্রমাণের অভাবে সন্দেহভাজনের তালিকা থেকেও আপাতত সরিয়ে রাখা হয়েছে তাঁকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কাজ করে বাড়ি চলে যাচ্ছেন সেই ব্যক্তি। সম্ভবত চেহারাগত মিলের কারণেই ওই ব্যক্তিকে আততায়ী হিসেবে ভুল করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি মেলেনি।
উল্লেখ্য শুক্রবার দুপুরে লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমানি বুধবার ভোর রাতে সইফের হাসপাতালে আসা নিয়ে মতামত দেন। জানান, সইফ যখন হাসপাতালে আসেন তখন তিনিই প্রথম তাঁর সঙ্গে দেখা করেন। রক্তে ভিজে ছিলেন। তৈমুর আলি খানকে নিয়ে সিংহের মতো হাসপাতালে ঢোকেন। উনি রিয়েল লাইফেও প্রকৃত হিরো। বর্তমানে সুস্থ রয়েছেন। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।