Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন রূপাঞ্জনা-রাতুল! সকাল থেকেই চলছে বিয়ের অনুষ্ঠান

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ শুক্রবার সন্ধ্যায় চার হাত এক হবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়ের। গত বছর ২৩শে ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরেছিলেন। এ বছর ১৯শে এপ্রিল নিউ টাউনের একটি হোটেলে বিয়ে সারছেন টলিপাড়ার এই জুটি। 

আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন রূপাঞ্জনা-রাতুল! সকাল থেকেই চলছে বিয়ের অনুষ্ঠান

শেষ আপডেট: 19 April 2024 16:04

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ শুক্রবার সন্ধ্যায় চার হাত এক হবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়ের। গত বছর ২৩শে ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরেছিলেন। এ বছর ১৯শে এপ্রিল নিউ টাউনের একটি হোটেলে বিয়ে সারছেন টলিপাড়ার এই জুটি। 

শুক্রবার সকাল থেকে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত রূপাঞ্জনা ও রাতুল। অভিনেত্রী অবশ্য আগেই জানিয়ে ছিলেন তাঁদের বিয়ে হবে সমস্ত রীতিনীতি মেনে। ঠিক তেমনই ঝলক মিলেছে তাঁদের ছবিতে।  নান্দীমুখ অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল হালকা সবুজ রঙের সুতির শাড়ি ও শাখা-পলা, সঙ্গে উজ্জ্বল রঙের নেলপলিশ। অন্য দিকে রাতুলের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। আর এই অনুষ্ঠানের ফাঁকে আড্ডাতেও মাতলেন জুটি। 

রূপাঞ্জনা জানিয়েছেন, তাঁদের বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁরা কোনও  নিমন্ত্রণ কার্ড বানাননি। তার বদলে অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছেন ই-কার্ডের মাধ্যমে। শুক্রবার সন্ধ্যায় তাঁদের বিয়ের লগ্ন। 

প্রায় সাড়ে ছ'বছরের সম্পর্ক তাঁদের। অভিনেত্রী ২০১৭ সালে তার প্রাক্তন স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ করেন। তারপর থেকে তাঁর সন্তানকে নিয়ে তিনি একাই থাকতেন। তিনি একাই ছেলেকে বড় করেছেন। অন্য দিকে রাতুল মুখোপাধ্যায় হলেন টলিপাড়ার অত্যন্ত চেনা মুখ। অভিনেতা বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয়ও করেছেন। রূপাঞ্জনার সঙ্গে দীর্ঘ দিন বন্ধুত্বের সম্পর্ক ছিল রাতুলের , আর সেখান থেকে তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। আজ সন্ধ্যায় বিয়ের লগ্নে কেমন সাজে সেজে উঠবেন বর-কনে আমাদের নজর থাকবে সেই দিকে।


```