Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'বিগবস' খ্যাত কশিশ কাপুরের বাড়ি থেকে সাড়ে ৪ লক্ষ টাকা চুরি! ঘটনার পর থেকেই নিখোঁজ পরিচারক

চুরির সন্দেহ গড়ায় বাড়ির পরিচারক সচীনের দিকেই। কারণ ঘটনাটির ঠিক পরপরই সে নিখোঁজ হয়ে যায়। কোনওরকম নোটিস ছাড়াই সে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যায়। এমনকি মোবাইলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

'বিগবস' খ্যাত কশিশ কাপুরের বাড়ি থেকে সাড়ে ৪ লক্ষ টাকা চুরি! ঘটনার পর থেকেই নিখোঁজ পরিচারক

কশিশ কাপুর

শেষ আপডেট: 13 July 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: 'বিগবস' খ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কশিশ কাপুরের (Bigg Boss fame Kashish Kapoor) বাড়ি থেকে উধাও হয়ে গেল লক্ষাধিক টাকা। কশিশ জানিয়েছেন, মুম্বইয়ের আন্ধেরিতে তাঁর বাড়ির আলমারি থেকে ৭ লক্ষ টাকার মধ্যে সাড়ে ৪ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে (Theft At 'Bigg Boss' Fame Kashish Kapoor's House)। ঘটনার পর থেকেই নিখোঁজ বাড়ির পরিচারক সচীন কুমার চৌধুরী। স্বাভাবিকভাবেই তাঁর দিকেই সন্দেহের আঙুল উঠছে। ইতিমধ্যেই আমবোলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কশিশ জানান, কিছুদিন আগেই  তিনি আলমারিতে ৭ লক্ষ টাকা নগদ রেখেছিলেন। সেই টাকা তিনি মায়ের কাছে পাঠাতে চেয়েছিলেন তাঁর নিজের শহরে। কিন্তু সম্প্রতি তিনি টাকা বের করতে আলমারি খোলেন, তখন দেখেন সেখানে পড়ে আছে মাত্র ২.৫ লক্ষ টাকা। বাকি ৪.৫ লক্ষ টাকা উধাও।

চুরির সন্দেহ গড়ায় বাড়ির পরিচারক সচীনের দিকেই। কারণ ঘটনাটির ঠিক পরপরই সে নিখোঁজ হয়ে যায়। কোনওরকম নোটিস ছাড়াই সে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যায়। এমনকি মোবাইলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সচীন পরিকল্পনা করেই টাকা চুরি করেছে এবং চুরির পরই পালিয়ে গিয়েছে।  তাঁর গতিবিধি জানতে মোবাইল নম্বর ট্র্যাক করা হচ্ছে। এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

কশিশের (Kashish Kapoor) কথায়, 'এই ঘটনায় আমি খুব আঘাত পেয়েছি। আমি ওঁকে (সচীন চৌধুরী) নিজের পরিবারের একজন মনে করতাম। কিন্তু সে আমার বিশ্বাসের অপমান করেছে। আশা করছি পুলিশ দ্রুত তাঁকে ধরতে পারবে এবং আমার টাকাও আমি ফিরে পাব।' তিনি আরও বলেন, 'এই ধরনের ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। কিন্তু তার মানে এই নয় যে আমরা প্রতিবার চুপ করে থাকব। আমি আইনের উপর আস্থা রেখেছি।'

পুলিশ সূত্রে খবর,  কশিশ কাপুরের অভিযোগের ভিত্তিতে চুরি এবং বিশ্বাসভঙ্গের ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


```