Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

গর্ভবতী হওয়াই অপরাধ! ‘ইন্ডিয়ান আইডল’ ছেঁটে ফেলে জনপ্রিয় মিনি মাথুরকে

শোয়ের ভিতরের আরও অনেক অপ্রকাশিত তথ্য ফাঁস করেছেন মিনি। তাঁর দাবি, প্রথম তিনটি সিজন ছিল একেবারে বাস্তব, যেখানে প্রতিযোগী, আবেগ, গান—সবই ছিল খাঁটি। কিন্তু চতুর্থ সিজন থেকেই নাকি শুরু হয় “নকল আবেগ দেখানোর চক্র”।

গর্ভবতী হওয়াই অপরাধ! ‘ইন্ডিয়ান আইডল’ ছেঁটে ফেলে জনপ্রিয় মিনি মাথুরকে

শেষ আপডেট: 12 July 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: এক সময় ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁকে ছাড়া ভাবাই যেত না। টানা তিনটি মরসুমে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিনি মাথুর। গানের প্রতিযোগিতা যেমন দর্শকের প্রিয় হয়ে উঠেছিল, তেমনই জনপ্রিয়তা পেয়েছিলেন মিনি নিজেও। কিন্তু হঠাৎ করেই সিজন ৪-এ তাঁকে আর দেখা যায়নি। সেই সিদ্ধান্তের আসল কারণ এতদিনে সামনে আনলেন অভিনেত্রী।

সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিনি জানালেন, “আমি গর্ভবতী ছিলাম বলেই আমাকে সরিয়ে দেওয়া হয়। ওরা বলল, ভারতীয় দর্শক নাকি গর্ভবতী হোস্ট দেখতে চায় না!”

শুধু তাই নয়, শোয়ের ভিতরের আরও অনেক অপ্রকাশিত তথ্য ফাঁস করেছেন মিনি। তাঁর দাবি, প্রথম তিনটি সিজন ছিল একেবারে বাস্তব, যেখানে প্রতিযোগী, আবেগ, গান—সবই ছিল খাঁটি। কিন্তু চতুর্থ সিজন থেকেই নাকি শুরু হয় “নকল আবেগ দেখানোর চক্র”।

তিনি বলেন, “একটা এপিসোডে আমাকে বলা হয়েছিল আবেগঘন মুহূর্ত তৈরি করতে, যেন দর্শকের চোখে জল আসে। কিন্তু আমি তখনই বুঝেছিলাম, এটা আর আমার জায়গা নয়। আমি অভিনেত্রী নই, আমি রিয়্যাল হোস্ট হতে চেয়েছি।”

মিনি মাথুর এবং হুসেন কুওয়াজেরওয়ালার জুটি ছিল ইন্ডিয়ান আইডলের অন্যতম আকর্ষণ। কিন্তু ষষ্ঠ সিজনের পর তাঁকেও সরিয়ে দেওয়া হয়। তারপর আর কোনও দিন মিনি ফিরে যাননি সেই মঞ্চে।

আন্তর্জাতিক রিয়্যালিটি শো-গুলোর উদাহরণ টেনে মিনি বলেন, “সেখানে গর্ভবতী হোস্টদের দেখা যায় নিয়মিত। তাহলে আমাদের দেশে এমন মানসিকতা কেন?” তাঁর কথায়, শুধু মা হওয়ার জন্য কাউকে অযোগ্য বলা, তা একেবারেই মেনে নেওয়া যায় না।

মিনির এই মন্তব্যে এখন রিয়্যালিটি শোয়ের পিছনের 'নিয়ন্ত্রণ' আর 'নাটকীয়তা' নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শক হিসেবে যাঁরা এতদিন বিশ্বাস করতেন, সবটাই বাস্তব—তাঁদের জন্য এই সত্যি রীতিমতো হতাশাজনক।


```