Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রোহিতের ‘লেডি সিংহম’ দীপিকা! পরনে খাকি উর্দি, মুখে ক্রূর হাসিতে অভিনেত্রীকে চেনাই দায়

রোহিতের ‘লেডি সিংহম’ দীপিকা! পরনে খাকি উর্দি, মুখে ক্রূর হাসিতে অভিনেত্রীকে চেনাই দায়

শেষ আপডেট: 15 October 2023 15:19

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম কপ ইউনিভার্স তৈরি করেছেন রোহিত শেট্টি। যেখানে পুলিশের চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগণ, রণবীর সিং, অক্ষয় কুমারের মত হিন্দি ছবির সুপারস্টারদের। এবার সেই কপ ইউনিভার্সে যোগ দিলেন দীপিকা পাড়ুকোন। রোহিতের 'পুলিশি ব্রহ্মাণ্ড'-এ এই প্রথম মুখ্য ভূমিকায় কোনও মহিলা পুলিশ দেখা যাবে। রবিবার নবরাত্রির প্রথম দিন দীপিকার ছবি পোস্ট করে এই কথা ঘোষণা করলেন নির্মাতারা।

সপ্তাহখানেক আগে হায়দরাবাদে শুরু হয়ে গিয়েছে 'সিংহম এগেইন' ছবির শ্যুটিং। যেখানে প্রথমবার কপ ইউনিভার্সে একজন মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। ছবিতে তাঁর নাম শক্তি শেট্টি হলেও সবাই তাঁকে চিনবে 'লেডি সিংহম' নামে। সঙ্গে দেখা যাবে কপ ইউনিভার্সের প্রথম তিন পুলিশের চরিত্রে অভিনয় করা অজয়, রণবীর ও অক্ষয়কেও।

রবিবার নির্মাতারা দীপিকার 'লেডি সিংহম' রূপের দু'টি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বন্দুক হাতে ধরে ক্রূর হাসি হাসছেন দীপিকা এবং অপর একটি ছবিতে অপরাধীর মুখে ধরে রেখেছেন বন্দুকের নল। পিছনে দাঁড়িয়ে একটি পুলিশের গাড়ি এবং দাউদাউ করে জ্বলছে আগুন। রোহিত এই ছবিগুলি পোস্ট করে লিখেছেন, "নারী সীতারও রূপ, আবার দুর্গারও রূপ। আমাদের কপ ইউনিভার্সের সব থেকে নিষ্ঠুর এবং নৃশংস পুলিশ অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেট্টি, আমার লেডি সিংহম।"

সিনেমার পর্দায় নিত্যনতুন ইউনিভার্স দেখানো আকছার ঘটছে। রোহিত শেট্টির কপ ইউনিভার্স, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-সহ দক্ষিণী ছবিগুলিতে নানারকম ব্রহ্মাণ্ড আজকাল তৈরি করা হচ্ছে। সম্প্রতি দীপিকা, ক্যাটরিনা এবং আলিয়াকে নিয়ে মহিলা স্পাই ইউনিভার্স যশ রাজ তৈরি করতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে তার আগেই নিজের পুলিশি ব্রহ্মাণ্ডে মহিলা কপ নিয়ে এসে চমক দিলেন রোহিত শেট্টি।


```