Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Rohit-Ranveer: রণবীরের অ্যাকশন দেখে নেটপাড়ায় হইহই! ফের রোহিত শেট্টির ছবিতে মারকাটারি 'সিম্বা'

দ্য ওয়াল ব্যুরো: সিম্বা ও সূর্যবংশীর পর ফের একবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রোহিত শেট্টি (Rohit-Ranveer)। সোশ্যাল মিডিয়ায় দুইজনের একসঙ্গের একটি ছবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। এদিন রোহিত শেট্টির পোস্ট করা একটি ছবিতে মিলেছে রণব

Rohit-Ranveer: রণবীরের অ্যাকশন দেখে নেটপাড়ায় হইহই! ফের রোহিত শেট্টির ছবিতে মারকাটারি 'সিম্বা'

শেষ আপডেট: 26 May 2022 12:12

দ্য ওয়াল ব্যুরো: সিম্বা ও সূর্যবংশীর পর ফের একবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রোহিত শেট্টি (Rohit-Ranveer)। সোশ্যাল মিডিয়ায় দুইজনের একসঙ্গের একটি ছবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। এদিন রোহিত শেট্টির পোস্ট করা একটি ছবিতে মিলেছে রণবীরের (Ranveer Singh) সঙ্গে জুটি বাঁধার ইঙ্গিত। পরবর্তী প্রজেক্টের নাম 'সার্কাস'!

বৃহস্পতিবার পরিচালক রোহিত (Rohit Shetty) তাঁর ইনস্টাগ্রামে একটি এক মিনিট চার সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শ্যুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্য শ্যুট হচ্ছে। সেই দৃশ্যে আছেন রণবীর সিং। হাতে বন্দুক নিয়ে পর্দায় লড়াই করছেন তিনি।

শুধু রোহিত নন, এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রণবীরও। সেই পোস্টে তিনি লিখেছেন 'বস ও বাবা আবার একসঙ্গে'। অ্যাকশন দৃশ্যে গাড়ি ওড়ানো রোহিতের সিগনেচার শট। অনেকেই এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। তাই এদিন ভিডিও পোস্ট করে রোহিত লেখেন, 'আমি জানি যে গাড়ি উড়ছে, কিন্তু কী করব? সহজ পথে কাজ তো আমার দ্বারা হয় না।'

সিম্বার পর ফের এই জুটিকে আবার একসঙ্গে কাজ করতে দেখে খুশি ভক্তরা। অ্যাকশন প্রিয় মানুষদের কাছে সবসময়ই পছন্দের নাম রোহিত শেট্টি। সেই জনপ্রিয় পরিচালকের আগামী ছবি 'সার্কাস' চলতি বছরেরই ডিসেম্বরে মুক্তি পাবে। রণবীর ছাড়াও এই সিনেমাতে আছেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ।

মুখে তুলি ধরে রঙিন আঁকিবুঁকি কাটে শুয়োর! লক্ষ টাকায় বিক্রিও হয় সেই ছবি


```