Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করণ জোহরের সিগনেচার ছড়িয়ে রয়েছে 'রকি অউর রানি'র প্রতি দৃশ্যেই, গল্পেই লুকিয়ে চমক

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৭ বছর পর করণ জোহর ফিরলেন পরিচালনায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (rocky aur rani ki prem kahani movie review) দিয়ে। একথা অস্বীকার করার উপায় নেই যে বলিউড যেন বহুদিন পর আবার ফিরে পেল সেই ভিন্টেজ নয়ের দশকের বলিউডকে। এই

করণ জোহরের সিগনেচার ছড়িয়ে রয়েছে 'রকি অউর রানি'র প্রতি দৃশ্যেই, গল্পেই লুকিয়ে চমক

শেষ আপডেট: 28 July 2023 07:07

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৭ বছর পর করণ জোহর ফিরলেন পরিচালনায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (rocky aur rani ki prem kahani movie review) দিয়ে। একথা অস্বীকার করার উপায় নেই যে বলিউড যেন বহুদিন পর আবার ফিরে পেল সেই ভিন্টেজ নয়ের দশকের বলিউডকে। এই ছবির টিজার এবং গান মুক্তির সময়ে করণ যে শ্রদ্ধা জানিয়েছিলেন যশ চোপড়াকে তা তিনি নিজেই ঘোষণা করেছিলেন। সেই শ্রদ্ধার্ঘ্যের ঝলক ছড়িয়ে রয়েছে গোটা ছবি জুড়েই।

এই ছবির চরিত্রায়ণ একেবারে নিখুঁত। বাঙালি রানির চরিত্রেও আলিয়া যথাযথ। রণবীরের চরিত্রটি মনে করায় ব্যান্ড বাজা বরাত-এর বিট্টুকে। পাশাপাশি চূর্ণী, টোটা বা শাবানা, ধর্মেন্দ্রও যথাযথ। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে জয়া বচ্চনও নজরকাড়া। প্রসঙ্গত, বলিউডে প্রথমবার পা রেখেই চূর্ণী যে সমালোচকদের প্রশংসা আদায় করে নেবেন এ-কথা স্পষ্ট।

করণ জোহরের ছবির সিনেমাটোগ্রাফি নিয়ে নতুন করে বলার অবকাশ রাখে না। ইতিমধ্যে ছবির ট্রেলার বা গানে তাঁর ঝলক দেখেই দর্শকরা অনুমান করেছেন যে যথেষ্ট শক্তিশালী এই ছবির দৃশ্যায়ন। তবে এই গল্পের সবচেয়ে শক্তিশালী দিক যদি কিছু থেকে থাকে তবে তা হল এই ছবির গল্প। একেবারে দুই ভিন্ন মেরুর পরিবার থেকে উঠে আসা নায়ক এবং নায়িকা অর্থাৎ রকি এবং রানি তাঁদের পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারল কিনা তা যে এই ছবির মূল গল্প সে-কথা ট্রেলারেই স্পষ্ট। তবে ট্রেলারে যেটা নেই তা হল এই ছবিতে প্রতিটি মহিলা চরিত্রের কী সাংঘাতিক গুরুত্ব।

একদিকে জয়া-শাবানা এবং অন্যদিকে চূর্ণী, আলিয়া দ্বৈরথের দৃশ্যটিতে যে প্রেক্ষাগৃহে হাততালি পড়তে চলেছে তা বলার অবকাশ রাখে না। এই গল্প পর্দায় উপযোগী করে লেখা যে বিশেষ সহজ নয় তা মনোযোগী দর্শক মাত্রেই বুঝবেন। সেক্ষেত্রে আলিয়া-রণবীর, বা চূর্ণী-টোটার থেকেও গল্পকেই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা যায়।

আমজাদ খান নিজে গান গেয়েছিলেন বাংলা ছবিতে! স্নেহময় পিতার সেই ভূমিকা যেন মেলে না গব্বরের সঙ্গে


```