
শেষ আপডেট: 10 May 2023 09:40
দ্য ওয়াল ব্যুরো: রবার্ট ডি নিরো মানেই গত শতকের একের পর এক হলিউড ছবির অন্যতম সুদর্শন নায়কদের একজন। বিশ্ব জুড়ে হাজারও অনুরাগী তাঁর। হিট ছবির মতোই সন্তান সংখ্যাও কম নয় 'গডফাদার'-এর। তাঁর ছয় জন সন্তানের কথা আগেই জানতো গোটা বিশ্ব। তবে, এবার জানা গেল ছয় নয়, রবার্ট ডি নিরোর সন্তান সংখ্যা বেড়ে হয়েছে সাত (Robert De Niro announces about his 7th baby)।
৭৯ বছরের রবার্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তাঁর সপ্তম সন্তানের কথা। প্রসঙ্গত, 'অ্যাবাউট মাই ফাদার' ছবির প্রচারে এসেই এই খবর তিনি জানালেন। ছবির প্রসঙ্গেই সাংবাদিকদের সঙ্গে সন্তান এবং বাবা মা-র সম্পর্ক নিয়ে বক্তব্য রাখছিলেন অভিনেতা। সেই সময়েই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন তাঁর ৬ সন্তানের বিষয়ে। তখনই রবার্ট তাঁকে সংশোধন করে বলেন, '৬ নয়, সংখ্যাটা ৭ হবে।'
এরপরই রবার্ট ডি নিরো জানান যে সম্প্রতি আরও এক সন্তানের পিতা হয়েছেন তিনি। তবে, সেই সন্তান পুত্র নাকি কন্যা অথবা তাঁর মা কে সেই বিষয়ে মুখ খোলেননি 'গডফাদার'। ৭৯ বছর বয়সে ফের একবার পিতৃত্বের স্বাদ পেলেও এর অনেক আগেই 'গ্র্যান্ডফাদার' (Robert De Niro became grandfather) অর্থাৎ দাদু হয়েছেন 'গডফাদার ২' এর নায়ক।
রবার্টের ছেলে রাফায়েল ডি নিরোর ছেলে নিকোলাসই গডফাদারের-এর একমাত্র নাতি। তাঁর প্রথম স্ত্রী ডিয়ান অ্যাবট এবং রবার্টের দুই সন্তান, রাফায়েল এবং মেয়ে ড্রেনা। ১৯৯৫ সালে তাঁর প্রেমিকা তৌকি স্মিথ জন্ম দেন যমজ সন্তান জুলিয়ান এবং অ্যারনের। এরপর গডফাদার বিয়ে করেন আমেরিকার সুপার মডেল গ্রেস হাইওয়াটারকে। তাঁদের এক ছেলে এলিয়ট এবং মেয়ে হেলেন। এখন এই সপ্তম সন্তানের মা কে তা নিয়েই কৌতূহলী রবার্ট ডি নিরোর ভক্তরা।
বিতর্কের কেন্দ্রে মনোজ বাজপেয়ীর নতুন ছবি, আইনি নোটিস পাঠাল আশারাম বাপুর ট্রাস্ট