Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এবার সার্কাসের খেল দেখাবেন রোহিত-রণবীর জুটি, চলছে তারই প্রস্তুতি

দ্য ওয়াল ব্যুরো: একদিকে পরিচালক ব্যস্ত কাজে, অন্যদিকে শ্যুটিংসেটে পরিচালকের উপরে ঝাঁপিয়ে পড়ে সার্কাস দেখাতে ব্যস্ত অভিনেতা। 'সার্কাস' রোহিত-রণবীর জুটির পরবর্তী সিনেমা। ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটানোর পর প্রথমবার তাঁকে দেখা যাবে 'ডাবল ক্যার

এবার সার্কাসের খেল দেখাবেন রোহিত-রণবীর জুটি, চলছে তারই প্রস্তুতি

শেষ আপডেট: 29 December 2020 07:36

দ্য ওয়াল ব্যুরো: একদিকে পরিচালক ব্যস্ত কাজে, অন্যদিকে শ্যুটিংসেটে পরিচালকের উপরে ঝাঁপিয়ে পড়ে সার্কাস দেখাতে ব্যস্ত অভিনেতা। 'সার্কাস' রোহিত-রণবীর জুটির পরবর্তী সিনেমা। ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটানোর পর প্রথমবার তাঁকে দেখা যাবে 'ডাবল ক্যারেক্টার'-এ অভিনয় করতে। রণবীরের পরবর্তী সিনেমা 'সার্কাস'। তার জন্যেই জোর কদমে চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শ্যুটিং। গতকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট অভিনেতা নিজেই জানালেন সেখবর। পরিচালক রোহিত শেঠির সঙ্গে দ্বিতীয়বার কাজ শুরু করেছেন রণবীর। তাঁদের দুজনের প্রথম ছবি ছিল 'সিম্বা'। এই সিনেমাতেই আত্মপ্রকাশ ঘটে সেফ-কন্যা সারা আলি খানের। বক্স অফিসে ঝড় তোলার পর ফের রণবীরের সঙ্গেই পরবর্তী প্রজেক্টে কাজ করতে চলেছেন রোহিত শেঠি। গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করে রণবীর লিখেছেন, "সিম্বার দুবছর পূর্তি উদযাপন করছি সার্কাসের সেটে।" স্বাভাবিকভাবেই পোস্টটি রোহিত-রণবীর অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন শুভেচ্ছা বার্তায়। শোনা যাচ্ছে সিনেমায় লিড নায়িকাদের রোলে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং পূজা হেগড়েকে। দুজনের সঙ্গেই থাকবে রণবীরের প্রেমের দৃশ্য। কিন্তু কার সঙ্গে মিল হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সিনেমা রিলিজের। এই সিনেমাটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, টি-সিরিজ এবং রোহিত শেঠি পিকচার্স। একদিকে যেমন স্ত্রী দীপিকা পাড়ুকোন ব্যস্ত পরপর সিনেমার শুটিংয়ে, তেমনই রণবীরও তুমুল এক্সাইটেড নতুন সিনেমার শ্যুটিংফ্লোরে। সামনের বছরেই মুক্তি পাবে '৮৩'। দু'জনকেই ফের একসঙ্গে দেখা যাবে সিনেমায়। শুধু রণবীর-দীপিকা নয়, তাঁদের অনুরাগীও সমান উত্তেজিত ও উচ্ছ্বসিত ফের তাঁদের বড় পর্দায় দেখার জন্য।‌

```