
ফাইল চিত্র
শেষ আপডেট: 12 December 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশের কোনও প্রান্তেই তাঁর অনুরাগীর অভাব নেই। ‘থালাইভা’র স্টাইলে আজও ফিদা দর্শককূল। তিনি সুপারস্টার রজনীকান্ত। আজ তাঁর জন্মদিন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, তিনি 'দ্য গ্রেট রজনীকান্ত'। তাঁর ৭৪ বছরের জন্মদিন সেলিব্রেট করলেন অনুরাগীরা। প্রতিবারের মতো এবারও সিনেমা হলের সামনে ভক্তদের ভিড় জমলো।
রজনীকান্তকে নিয়ে মিমেরও নেহাত অন্ত নেই এবং মজার ব্যাপার, সমস্ত মিমেই তিনিই শ্রেষ্ঠ। ঘুরিয়ে ফিরিয়ে চোখে সানগ্লাস তোলা হোক বা দুর্দান্ত সংলাপ বিনিময় সবকিছুতেই তিনি অনন্য। তাঁর নিজের স্টাইলই আলাদা। অনুরাগীদের শ্রদ্ধা-আদরের 'থালাইভা'র একার উপস্থিতিই পর্দায় দর্শক টানতে যথেষ্ঠ। তাঁর জন্মদিন পালন করলেন অনুরাগীরা। দুধ দিয়ে অভিষেক করা হল তাঁর পোস্টারে-মূর্তিতে। সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
#WATCH | Tamil Nadu | Ahead of his 74th birthday on Thursday, December 12, a new statue of Actor Rajinikanth has been unveiled at the "Arulmigu Sri Rajini Temple" in Thirumangalam, Madurai.
— ANI (@ANI) December 11, 2024
The statue depicts Rajinikanth's iconic character from the movie 'Mappillai', honouring… pic.twitter.com/cVgTAlHenK
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মুর্তি তৈরি করা হয়েছে ‘থালাইভা’র। তাতেই এক অনুরাগী দুধ ঢালছেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আরও অনেক ভক্ত। পোস্টারে দুধ ঢালার ছবিও ভাইরাল। পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত রজনীকান্ত। জায়গা করে নিয়েছিলেন ২০১০-এর 'ফোর্বস ইন্ডিয়া মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল'-এর তালিকায়।
তিনি একমাত্র ভারতীয় অভিনেতা যাঁকে নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে একটি অধ্যায় রয়েছে, নাম 'ফ্রম বাস কনডাক্টার টু সুপারস্টার'। পাঁচ দশকের বেশি কর্মজীবনে ১৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।