Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বুদ্ধদেব গুহর ‘বাবলি’ নিয়ে নতুন সিরিজ আসছে, পরিচালনায় রাজ চক্রবর্তী

‘বাবলি’ নিয়ে টলিউডে কাজের কথা এই প্রথম না। এর আগে রাজ চক্রবর্তী এই বিখ্যাত উপন্যাসটি নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন।

বুদ্ধদেব গুহর ‘বাবলি’ নিয়ে নতুন সিরিজ আসছে, পরিচালনায় রাজ চক্রবর্তী

শেষ আপডেট: 29 December 2023 17:53

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র সাহিত্যকর্ম নিয়ে একাধিক কাজ হয়েছে সিনেমায়। বছর দুয়েক আগেও ব্রাত্য বসু লেখকের দু’টি ছোটগল্প নিয়ে একটি ছবি তৈরি করেছিলেন। এবার বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’ নিয়ে নতুন সিরিজ বানাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। মুখ্য চরিত্রে থাকার কথা আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সূত্রের খবর, সিরিজটি জি ফাইভে মুক্তি পেতে পারে আগামী বছর। তবে সরকারিভাবে এখনও কিছুই ঘোষণা হয়নি।

গত ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মেয়ে ইয়ালিনির বয়স এখনও একমাসও পেরোয়নিএরমধ্যেই অভিনেত্রী শ্যুটিং ফ্লোরে ফেরার জন্য নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, আগামী বছরেই রাজের নতুন সিরিজের শ্যুটিং শুরু করবেন অভিনেত্রীএর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-সিরিজেও নামভূমিকায় ছিলেন শুভশ্রী। এবারেও তাই থাকবেন। অন্যদিকে ‘বাবলি’ দিয়েই প্রথমবার ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন টলিউড হার্টথ্রব আবির।

উল্লেখ্য, বুদ্ধদেব গুহর ‘বাবলি’ নিয়ে টলিউডে কাজের কথা এই প্রথম না। এর আগে রাজ চক্রবর্তী এই বিখ্যাত উপন্যাসটি নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। এমনকী ২০২০ সালে লেখক নিজেও জানিয়েছিলেন ‘বাবলি’ নিয়ে ছবি হবে। কিন্তু সেসময় করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। এবার ফের বাবলি, অভির মতো চরিত্রগুলিকে বইয়ের পাতা থেকে ক্যামেরার সামনে তুলে আনার উদ্যোগ নিয়েছেন রাজ। ‘আবার প্রলয়’-এর পর তাঁর নতুন সিরিজ নিয়েও আশাবাদী সকলে।

সাহিত্যিক বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাসগুলির তুলনায় ‘বাবলি’ আকারে বেশ ছোটই। কিন্তু এর বিষয়বস্তু বেশ জটিল। গল্পের মোড়ে মোড়ে রয়েছে মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েনের কথা। উপন্যাসের বাবলি চরিত্রটিই যেমন। লেখকের বর্ণনায়, বাবলি তেমন সুন্দরী নয়। শরীরের গড়নও বেশ মোটা-সোটা। সে যে খুব ফর্সা, তাও বলা যায় না। অন্যদিকে গল্পের নায়ক অভিরূপ অর্থাৎ অভি সুপুরুষ বলতে যা বোঝায় তাই। বেশ মেধাবী এই ছেলে নিজেকে বাকি সবার থেকে আড়ালে রাখে।

লেখক বলছেন, জঙ্গলে ঘুরতে গিয়ে আলাপ হয় তাঁদের দুজনের। সেখানেই বাবলি অভির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন সে জানতে পারে অভি ঝুমা নামের এক মেয়েকে ভালবাসে, যে আবার বাবলিরই বান্ধবী। হাজারও গুণের অধিকারী ঝুমা দেখতেও বেশ সুন্দরী। তাহলে শেষ অবধি কী হবে? বাবলি সুন্দরী নয় বলে কি অভিকে হারিয়ে ফেলবে? বাবলি না ঝুমা, শেষ অবধি কাকে বেছে নেবে অভিরূপ? এই নিয়েই বুদ্ধদেব গুহর উপন্যাস ‘বাবলি’।


```