Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

সমুদ্র সৈকতে হলদে সুইমস্যুটে ছোট্ট ইয়ালিনি, রাজ-শুভশ্রী ছবি শেয়ার করতেই ভাইরাল

নেটপাড়ার চর্চায় এখন ছোট্ট ইয়ালিনি। হলুদ সুইম স্যুট পরা ছোট্ট ইয়ালিনি বালি নিয়ে খেলছে, সারা গায়ে বালি মাখানো এক বছর বয়সী ইয়ালিনির মিষ্টি ছবি ভাইরাল।

সমুদ্র সৈকতে হলদে সুইমস্যুটে ছোট্ট ইয়ালিনি, রাজ-শুভশ্রী ছবি শেয়ার করতেই ভাইরাল

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 December 2024 15:41

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে ভ্যাকেশন মুডে রাজ চক্রবর্তী। সপরিবারে ফুকেতে ছুটি কাটাচ্ছেন পরিচালক। বড়দিনে মুক্তি পাওয়া তার সিনেমা 'সন্তান' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে, মাত্র ৮ দিনে প্রায় দেড় কোটি টাকা আয় করেছে। তবে নতুন বছর শুরু করতে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন রাজ ও শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ট্যুরের কিছু মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। তা দেখেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। 

নেটপাড়ার চর্চায় এখন ছোট্ট ইয়ালিনি। হলুদ সুইম স্যুট পরা ছোট্ট ইয়ালিনি বালি নিয়ে খেলছে, সারা গায়ে বালি মাখানো এক বছর বয়সী ইয়ালিনির মিষ্টি ছবি দেখে মন ভরে গিয়েছে ভক্তদের। শুভশ্রী তাঁর মেয়ের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সঙ্গে ইয়ালিনির দাদাও বাদ যায়নি।

ইউভানকেও সমুদ্রের ধারে খেলতে দেখা যাচ্ছে। তার সঙ্গে ছিল বান্ধবী। শুভশ্রী তার ৪ বছরের ছেলের ছবি শেয়ার করে লিখেছেন, 'সে হ্যালো স্যাটারডে।'  

রাজ নিজেও তার মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। বউয়ের কপালে চুমু খাওয়ার ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছেন, 'আমি যা করি, তা শুধু তোমার জন্য।' শুভশ্রী তাঁর কথায় উত্তর দিয়ে লিখেছেন, 'আমার পুরো হৃদয়।' সঙ্গে রয়েছে রেড হার্ট ইমোজি।

রাজ-শুভশ্রীর ফুকেত ঘুরতে যাওয়ার আরও কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাছাড়া কিছুদিন আগে রাজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সব থেকে বেশি ভালবাসেন তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই। এমনকি, দুই সন্তান ইউভান ও ইয়ালিনির থেকেও বেশি। 


```