Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বক্স অফিস কাঁপাচ্ছে 'পুষ্পা ২', কত কোটি ঢুকল আল্লু, রশ্মিকাদের পকেটে?

কত আয় হল 'পুষ্পা ২' ছবির? প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন, তা ভারতীয় বক্সঅফিসে রেকর্ড। ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন।

বক্স অফিস কাঁপাচ্ছে 'পুষ্পা ২', কত কোটি ঢুকল আল্লু, রশ্মিকাদের পকেটে?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 December 2024 17:10

দ্য় ওয়াল ব্যুরো: কত আয় হল 'পুষ্পা ২' ছবির? প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন, তা ভারতীয় বক্সঅফিসে রেকর্ড। ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। অল্লু অর্জুন অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যে। তবে কত আয় হল এই ছবির? সেদিকে নজর রাখা যাক। 

‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে। ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির পঞ্চম দিনে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’-এর আয় ৮০ কোটি টাকা। গত পাঁচ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৬৬০ কোটি টাকা। হিন্দি ভার্সনে যার আয় ২৯৯ কোটি। এখনও পর্যন্ত আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ পাঁচ দিনে বিশ্বব্যাপী ৯০০ কোটি আয় করেছে। 

সূত্রের খবর, সিক্যুয়ালটি যে লাভ করবে তার ৪০ শতাংশ আল্লু অর্জুন রাখবেন। অভিনেতা পুষ্প ২-এর জন্য সাইনিং ফি নিচ্ছেন না। তবে, তিনি পুষ্পা: দ্য রাইজ-এর মতোই লাভ-শেয়ারিং রেভিনিউ মডেল বেছে নিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা। ‘পুষ্পা ২’ ছবিতেও আল্লুর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে রশ্মিকাকে। কিন্তু নায়কের সঙ্গে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়িকার। ফিল্মপাড়ার গুঞ্জন, রশ্মিকার চেয়ে ৩০ গুণ বেশি আয় করেছেন আল্লু।

এদিকে ছবি ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, তখন এরই মধ্যে এক দুর্ঘটনাকে ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছিল ছবির নায়ক আল্লু অর্জুনকে। হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছরের এক মহিলার। অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকার সাহায্য করবেন বলে জানিয়েছেন আল্লু। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সুপারস্টার। সেখানেই অর্থ সাহায্যের কথা জানিয়েছেন। ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার আশ্বাসও দিয়েছেন।


```