Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চার-চারটি আলাদা প্রজন্মের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ! কোথায় বলুন তো

দ্য ওয়াল ব্যুরো: নারকেল তেল থেকে শুরু করে রান্নার মশলা, রোজকার জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের বিজ্ঞাপনকে ঘিরে প্রতিটা মানুষের এক আলাদা আবেগ জড়িয়ে থাকে। এমনকি কিছু কিছু পুরনো বিজ্ঞাপনের ট্যাগলাইন, এখনও মানুষের মুখে মুখে ঘোরে। তেমনই আরও এক

চার-চারটি আলাদা প্রজন্মের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ! কোথায় বলুন তো

শেষ আপডেট: 29 January 2021 16:43

দ্য ওয়াল ব্যুরো: নারকেল তেল থেকে শুরু করে রান্নার মশলা, রোজকার জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের বিজ্ঞাপনকে ঘিরে প্রতিটা মানুষের এক আলাদা আবেগ জড়িয়ে থাকে। এমনকি কিছু কিছু পুরনো বিজ্ঞাপনের ট্যাগলাইন, এখনও মানুষের মুখে মুখে ঘোরে। তেমনই আরও এক বিজ্ঞাপন নিয়ে হাজির হল ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশলা। বিজ্ঞাপনে দেখা যাবে, এক খাঁটি বাঙালি পরিবারকে। যাঁরা খেতে ভীষণ পছন্দ করেন। আবার গ্যাস্ট্রোনমির অসুখও তাদের সঙ্গী। দুপুরে খাবারের টেবিলে সুস্বাদু খাবারের অপেক্ষায় দুই ছেলেকে নিয়ে বসে আছেন বাবা। এতটাই ভোজনরসিক, যে তাঁদের দুচোখে ভাসছে লোভনীয় সমস্ত খাবার! যেমন বেগুন ভাজা, চিকেন কষা, চিংড়ির মালাইকারি, কচি পাঁঠার ঝোল। অপেক্ষা করতে করতেই সকলে মিলে গাইবেন, "আগুন লেগেছে... আগুন। জ্বলছে পেটে খিদের আগুন পড়ছে যেন তেলে বেগুন কচি পাঁঠার ঝোলের গন্ধ চিকেন কষা কী আনন্দ সর্ষে পোস্ত, চিংড়ি মালাই চেটে পুটে খাই..." এরপরেই এন্ট্রি হবে বাড়ির প্রধান রাঁধুনির। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশলা দিয়ে রান্না করা সুস্বাদু, লোভনীয় খাবারের ঢালি সাজিয়ে হাজির হবেন তিনি। বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্য থেকে শুরু করে, দুই ছেলে, এবং প্রধান সেফের ভূমিকায় অভিনয় করেছেন বাংলা ইন্ডাস্ট্রির আইকন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই অঙ্গে চারটি ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে বুম্বাদাকে। বলাই বাহুল্য, চারটে আলাদা জেনারেশনের চরিত্রে প্রসেনজিতের অভিনয় দেখলে মুগ্ধ হবেন সকলেই। ইমামি অ্যাগ্রোটেক লিমিটেডের, সিনিয়র ভিপি-মার্কেটিং মিঃ দেবাশিস ভট্টাচার্য এই বিজ্ঞাপনের বিষয়ে জানিয়েছেন, "ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশলা বিভিন্নরকমের খাঁটি মশলার ঢালি সাজিয়ে হাজির হয়েছে। যা যেকোনও রান্নার স্বাদ আরও বাড়িয়ে তুলবে। গরম মশলা, চিকেন মশলা, সর্ষে পোস্ত, আরও নানারকম মশলার স্বাদ একবার খেলে আর ভুলতে পারবেন না কেউ। এই বিশেষ প্রোডাক্ট লঞ্চ করার আগে আমরা এক ভার্সেটাইল অভিনেতাকেই খুঁজছিলাম। আর এমন চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউই অভিনয় ফুটিয়ে তুলতে পারত না। আশা করব যেমন বিজ্ঞাপন দেখে সকলে মজা পাবেন, তেমনই মশলার স্বাদ পছন্দ করবেন।" পুরো বিজ্ঞাপনটিই পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। 'পিঙ্ক', 'অনুরণন', 'অন্তহীন'-এর মতো সিনেমার জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়ও। বিজ্ঞাপনের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "এর আগেও ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করেছি। তারা খাঁটি বাঙালিআনা তুলে ধরার চেষ্টা করে সবসময়। এই বিজ্ঞাপনেও বাংলার যৌথ পরিবার, দুপুরে একসঙ্গে বসে খাওয়া, বাঙালির প্রিয় প্রিয় খাবার দেখে নস্টালজিক হয়ে পড়বেন সকলেই।" অন্যদিকে বিজ্ঞাপনের মুখ্য চরিত্রে অভিনয় করে অত্যন্ত উচ্ছ্বসিত প্রসেনজিৎ জানিয়েছেন, "এই বিজ্ঞাপনের স্ক্রিপ্ট যখন প্রথম শোনানো হল, তখন থেকেই আমি ভীষণ এক্সাইটেড। একটা বিজ্ঞাপনেই চারটে চরিত্রে অভিনয় করতে হবে শুনে মজাও লেগেছিল। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ভীষণ জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি ব্র্যান্ড। এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমার ভীষণ ভাল লাগছে।"

```