Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিশ্বরেকর্ড! জুটি বেঁধে সিনেমার হাফসেঞ্চুরি, প্রকাশ্যে ফার্স্ট লুক

বুধবার কলকাতার এক কফি শপে হয়ে গেল সেই ছবির প্রথম পোস্টার রিলিজ। সেই জুটির নাম প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের ৫০তম ছবির নাম 'অযোগ্য'। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিশ্বরেকর্ড! জুটি বেঁধে সিনেমার হাফসেঞ্চুরি, প্রকাশ্যে ফার্স্ট লুক

শেষ আপডেট: 6 December 2023 20:13

দ্য ওয়াল ব্যুরো: বাংলা কিংবা ভারতীয় শুধু নয়, বিশ্ব সিনেমার ইতিহাসেও এমন উদাহরণ দ্বিতীয়টি নেই। একজন নায়ক এবং একজন নায়িকা জুটি বেঁধে তাঁদের পঞ্চাশতম ছবিতে অভিনয় করছেন, তাও আবার টালিগঞ্জের মতো ছোট ইন্ডাস্ট্রিতে। বুধবার কলকাতার এক কফি শপে হয়ে গেল সেই ছবির প্রথম পোস্টার রিলিজ। সেই জুটির নাম প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের ৫০তম ছবির নাম 'অযোগ্য'। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়।

টলিউডের যে ক'টি সুপারহিট জুটি আছে, তাঁদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের ছবি মানেই বক্স অফিসে বাম্পার হিট। একসময় টালিগঞ্জে ছিল উত্তম-সুচিত্রা যুগ। তারপরেই যারা সেই জায়গাটি নিতে পেরেছিলেন, তাঁরা হল এই জুটি। 'মধুর মিলন' থেকে 'উৎসব', 'মায়ার বাঁধন' থেকে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'- নানা স্বাদের, নানা ঘরানার ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার সেই জুটির পঞ্চাশতম সিনেমার পালা।

মাসখানেক আগে সেই ছবির ঘোষণা করেছিলেন নির্মাতারা। ইতিমধ্যে ছবির শ্যুটিং পর্বও শেষ হয়েছে। 'দৃষ্টিকোণ'-এর পর ফের পুরীতে গিয়ে শ্যুটিং করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। আর এবার হয়ে গেল সিনেমার নাম ঘোষণা। সঙ্গে প্রথম ঝলকও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। উল্লেখ্য, এর আগে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় 'দৃষ্টিকোণ' বানিয়েছিলেন। সেটিও সুপারহিট।

উল্লেখ্য, টলিউডের এই হিট জুটিই একসময় একে অপরের সঙ্গে ছবি করা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ১৪ বছর তাঁরা জুটি বেঁধে কোনও ছবি করেননি। তবে ২০১৬ সালে শিবু-নন্দিতার 'প্রাক্তন' দিয়ে ফের রূপোলি পর্দায় একসঙ্গে ফেরেন তাঁরা। সেই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার পালা 'অযোগ্য'-র। বক্স অফিসে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক যে এখনও ফিকে হয়ে যায়নি, সেটাই প্রমাণের পালা।


```