Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

চুমু নয়, এক্কেবারে কামড়! এই নায়কের ঠোঁট থেকে রক্ত বের করে দিয়েছিলেন মল্লিকা

বলিউডে সাহসী দৃশ্য মানেই একসময় নাম উঠত মল্লিকা শেরাওয়াতের। তবে সেই সাহস কখনও কখনও বিপদও ডেকে এনেছিল। 

চুমু নয়, এক্কেবারে কামড়! এই নায়কের ঠোঁট থেকে রক্ত বের করে দিয়েছিলেন মল্লিকা

মল্লিকা শেরাওয়াত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে সাহসী দৃশ্য মানেই একসময় নাম উঠত মল্লিকা শেরাওয়াতের। তবে সেই সাহস কখনও কখনও বিপদও ডেকে এনেছিল। যেমনটা হয়েছিল ২০০৩ সালের ‘খোয়াইশ’ ছবির শুটিংয়ে।

ছবির একটি গানের দৃশ্যে ঝরনার নিচে শুট করছিলেন মল্লিকা শেরাওয়াত ও হিমাংশু মালিক। ক্যামেরার সামনে স্বল্প পোশাকে দু’জন, জলভেজা শরীর—চিত্রনাট্য অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্ত। পরিচালক দৃশ্যটি ‘রিয়েল’ করতে বলেছিলেন ঠোঁট-ঠাসা চুমুর মাধ্যমে। ঠিক সেভাবেই হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখেন মল্লিকা। কিন্তু পরের মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।

চুমু নয়, হিমাংশুর ঠোঁটে আচমকাই কামড় বসিয়ে দেন মল্লিকা! এতটাই জোরে যে কেটে যায় হিমাংশুর ঠোঁট। যন্ত্রণায় তিনি চিৎকার করে ওঠেন। বাধ্য হয়ে ‘কাট’ বলতে হয় পরিচালককে। পরে শোনা যায়, নাকি নার্ভাস হয়ে পড়েছিলেন মল্লিকা, সেই কারণেই এমন কাণ্ড!

ঘটনার পর পরিচালক সেই দৃশ্য কিছুটা পরিবর্তনও করেছিলেন বলে জানা যায়। যদিও ছবিটি বক্স অফিসে একেবারে ব্যর্থ হয়। কিন্তু মল্লিকার সাহসী অভিনয় নজর কাড়ে বলিউডের। পরের বছর ইমরান হাশমির সঙ্গে ‘মার্ডার’ ছবিতে তাঁর আরও বোল্ড রূপ রাতারাতি তাঁকে পৌঁছে দেয় আলোচনার কেন্দ্রে।


```