Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দীপিকা রণবীরের বিয়েতে কি যাচ্ছেন বনশালি, ফারহা খান? জল্পনা বি টাউনে

দ্য ওয়াল ব্যুরো : আর মাত্র পাঁচদিন। তারপরেই শুরু হবে গ্র্যান্ড সেলিব্রেশন। ইতালির লেক কমোতে বসবে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিলাসবহুল বিয়ের আসর। ১৩ নভেম্বর হবে সঙ্গীতের অনুষ্ঠান। তারপর ১৪ এবং ১৫ তারিখ দু'দিন দক্ষিণী এবং পাঞ্জাবী মতে বিয়

দীপিকা রণবীরের বিয়েতে কি যাচ্ছেন বনশালি, ফারহা খান? জল্পনা বি টাউনে

শেষ আপডেট: 7 November 2018 18:14

দ্য ওয়াল ব্যুরো : আর মাত্র পাঁচদিন। তারপরেই শুরু হবে গ্র্যান্ড সেলিব্রেশন। ইতালির লেক কমোতে বসবে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিলাসবহুল বিয়ের আসর। ১৩ নভেম্বর হবে সঙ্গীতের অনুষ্ঠান। তারপর ১৪ এবং ১৫ তারিখ দু'দিন দক্ষিণী এবং পাঞ্জাবী মতে বিয়ের অনুষ্ঠান সারবেন দীপবীর জুটি। ইতিমধ্যেই শুভক্ষণ দেখে দীপিকার বাড়িতে হয়ে গিয়েছে নান্দীমুখের অনুষ্ঠান। হয়ে গিয়েছে রণবীরের গায়ে হলুদের অনুষ্ঠানও। এ বার ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ইতালি উড়ে যাবার পালা।

আরও পড়ুন চাপে ক্রিকেট অস্ট্রেলিয়া, বিরাটদের বিরুদ্ধেই কি প্রত্যাবর্তন স্মিথ-ওয়ার্নারের?

তবে ইতালি যাওয়ার আগে বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালির বাড়িতে দেখা গেল দীপিকা এবং রণবীরকে। সোশ‍্যাল মিডিয়ায় সে ছবি প্রকাশ হতেই টিনসেল টাউনে শুরু হয়েছে জোরদার গুঞ্জন। বনশালির 'গোলিও কি রাসলীলা-রামলীলা' ছবির শ‍্যুটিং সেটেই প্রেম শুরু হয়েছিল রণবীর-দীপিকার। বি-টাউনে এ কথা কারোও অজানা নয়। এ দিকে শোনা যাচ্ছিল দীপবীরের ইতালির বিয়ের আসরে হাতেগোনা ঘনিষ্ঠরা নিমন্ত্রিত থাকলেও সেই তালিকায় বনশালি নাকি থাকবেনই। যদিও নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। তবে বিয়ের ক'দিন আগেই সঞ্জয় লীলা বনশালির বাড়িতে এই তারকা জুটিকে যেতে দেখে দীপবীরের ভক্তদের অনেকেই এখন বলছেন, সম্ভবত ইতালির রাজকীয় বিয়েতে হাজির থাকবেন বনশালি। আর তাঁকে স্পেশ‍্যাল নিমন্ত্রণ জানাতেই বোধহয় বনশালির বাড়িতে গিয়েছিলেন দীপিকা-রণবীর। তবে সঞ্জয় একা নন এই তালিকায় রয়েছেন বলি পরিচালক ফারহা খানও। বনশালির মতো ইতালির বিয়েতে ফারহার উপস্থিতি নিয়েও বলিউডে শোনা যাচ্ছিল ফিসফিসানি। শোনা যাচ্ছিল ঘনিষ্ঠ নিমন্ত্রিতদের তালিকায় নাকি রয়েছে ফারহার নামও। এ বার তাঁর বাড়িতেও দেখা গেল রণবীর-দীপিকাকে। ইনস্টাগ্ৰামে নিজেই সেই ছবি শেয়ার করেছেন ফারহা। একটি ছবির ক‍্যাপশনে তিনি লিখেছেন, "আমার বাচ্চাদের বিয়ে হচ্ছে। বাড়িতে আসার জন্য অনেক ভালোবাসা। এ বার কার্ডে যা যা নির্দেশ দিয়েছি সেগুলো মেনে চলো।" আর একটি ছবিতে রণবীর-দীপিকাকে চুমু খেতে দেখা গিয়েছে ফারহার গালে। সেই ছবিতে ফারহা লিখেছেন, "সারাজীবন খুব সুখে থাকো।" https://www.instagram.com/p/Bp4VHizAUi-/?utm_source=ig_web_copy_link

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```