Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কেন পর্ন জগতে এসেছিলেন ড্যানিয়েল ওয়েবার? জানালেন সানি লিওন

দ্য ওয়াল ব্যুরো: তাঁর স্ত্রী বর্তমানে বলিউডের অভিনেত্রী। বড় পর্দার পাশপাশি টেলিভিশনেও জনপ্রিয় মুখ। বিভিন্ন নন ফিকশন গেম শোয়ের অ্যাঙ্কার। কিন্তু এত সাফল্যের মধ্যেও পিছু ছাড়েনি তাঁর পুরনো পরিচয়। আর স্ত্রীয়ের এই পরিচয়ের সঙ্গে বারবার জড়িয়েছে স্

কেন পর্ন জগতে এসেছিলেন ড্যানিয়েল ওয়েবার? জানালেন সানি লিওন

শেষ আপডেট: 23 August 2018 12:23

দ্য ওয়াল ব্যুরো: তাঁর স্ত্রী বর্তমানে বলিউডের অভিনেত্রী। বড় পর্দার পাশপাশি টেলিভিশনেও জনপ্রিয় মুখ। বিভিন্ন নন ফিকশন গেম শোয়ের অ্যাঙ্কার। কিন্তু এত সাফল্যের মধ্যেও পিছু ছাড়েনি তাঁর পুরনো পরিচয়। আর স্ত্রীয়ের এই পরিচয়ের সঙ্গে বারবার জড়িয়েছে স্বামীর নামও। জুটির নাম সানি লিওন-ড্যানিয়েল ওয়েবার। সানিকে নিয়ে মিডিয়া বরাবরই বড্ড উৎসাহী। তবে এ বার শিরোনামে ড্যানিয়েল। একসময় পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় পর্ন দুনিয়ায় পা রাখেন সানি লিওন। তারপর ভেগাসের এক ক্লাবে পরিচয় হয় ড্যানিয়েলের সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তবে মাঝে মাঝে অস্বস্তি হতো ড্যানিয়েলের। সানি নিজেই জানিয়েছেন সে কথা। 'হিউম্যানস অফ বম্বে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, "অন্য পুরুষের সঙ্গে অ্যাডাল্ট ছবিতে অভিনয় করতে দেখে ড্যানিয়েলের সমস্যা হতো। সেই জন্যই ও সিদ্ধান্ত নেয় এই জগতে আসার।" কিন্তু সানি আর ড্যানিয়েলের প্রেমটা কীভাবে শুরু হয়েছিল জানেন? সানি বলেছেন, "আমাদের প্রেমটা মোটেও 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' ছিল না। ভেগাসের একটা ক্লাবে আমাদের আলাপ হয়েছিল। তারপর আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয়। প্রথমবার ডেটে যেতেও দেরি করেছিলাম আমি। তবে ড্যানিয়েল কিন্তু আমার জন্য বহুক্ষণ অপেক্ষা করেছিল। একটুও না রেগে। শান্ত ভাবে। আর ওই ফার্স্ট ডেটটা ছিল আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তিন ঘণ্টা নাগাড়ে বকবক করেছিলাম আমরা। মনে হচ্ছিল রেস্টুরেন্টের চারপাশে কেউ। শুধু আমরা দু'জন আছি।" https://www.facebook.com/humansofbombay/photos/a.188058468069805/907704559438522/?type=3 এরপর ড্যানিয়েল প্রপোজ করেন সানিকে। সানি বলেন, "ড্যানিয়েল যেভাবে আমায় প্রপোজ করেছিল সেটা ছিল স্বপ্নের মতো। এখনও ভাবলে মনে হয় এই তো কালকের ঘটনা। আমার আজও মনে আছে একটা আংটি রাখার জন্য বাক্স খুঁজছিলাম আমি। আচমকাই মেহগনি কাঠের ডিজাইন করা একটা বাক্স আমায় দেয়। ভীষণ আনন্দ পেয়েছিলাম আমি। তারপর খুব ক্যাজুয়াল ভাবেই ড্যানিয়েল আমায় বলে তোমার জন্য আরও একটা আংটি রয়েছে আমার কাছে। এটাই ছিল আমাদের প্রপোজ পর্ব।" আপাতত সানি-ড্যানিয়েলের বিয়ের বয়স ৭ বছর। ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুরের এক অনাথ আশ্রম থেকে ২ বছর বয়সে নিশা নামের একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তাঁরা। এরপর চলতি বছরের মার্চ মাসে স্যারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন সানি। নাম রেখেছেন নোয়াহ এবং অ্যাশের।

```