Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সত্যিটা ঠিক বেরিয়ে আসবে, সুশান্তের পরিবারের অভিযোগ নিয়ে ভিডিও বার্তায় জবাব রিয়ার

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। শুক্রবার ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার কয়েক ঘণ্টার

সত্যিটা ঠিক বেরিয়ে আসবে, সুশান্তের পরিবারের অভিযোগ নিয়ে ভিডিও বার্তায় জবাব রিয়ার

শেষ আপডেট: 31 July 2020 14:42

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। শুক্রবার ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খুললেন রিয়া। ভিডিও বার্তায় তাঁর জবাব, ‘সত্যি ঠিক বেরিয়ে আসবে।’ রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্দে শুক্রবার সন্ধেবেলা একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় কাঁদতে কাঁদতে নিজের সাফাই দিচ্ছেন রিয়া। তিনি বলেন, “আমার ভগবান ও দেশের আইন ব্যবস্থায় পুরো বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি আমি ন্যায়বিচার পাব। যদিও সংবাদমাধ্যমে আমার নামে অনেক খারাপ কথা বলা হয়েছে, আমি আমার আইনজীবীদের পরামর্শে সেই বিষয়ে কোনও মন্তব্য করব না। কারণ এই বিষয় আইনের অধীনে রয়েছে।” ভিডিওর শেষে রিয়াকে বলতে শোনা যায়, “সত্যমেব জয়তে। সত্যিটা ঠিক বেরিয়ে আসবে।” কয়েক দিন আগে সুশান্তের বাবার তরফে রিয়া ও আরও ৫ জনের বিরুদ্ধে পটনার রাজেন্দ্র নগর পুলিশ স্টেশনে একটি ছ’পাতার এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনা, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি লিখিয়ে নেওয়া প্রভৃতি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গত তিনদিন ধরে মুম্বইয়ে রয়েছেন বিহার পুলিশের চার আধিকারিকের একটি দল। সুশান্তের বাবার করা অভিযোগের ভিত্তিতে মূলত আর্থিক প্রতারণার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাতে ইডির হাতে এমন অনেক প্রমাণ মিলেছে যাতে বোঝা যাচ্ছে, টাকার বেআইনি লেনদেন করা হয়েছে। এই লেনদেনের সঙ্গে ২৮ বছর বয়সী রিয়া ও তাঁর পরিবারের অন্যরা যুক্ত বলেই সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তারপরেই ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা দায়ের করে ইডি। এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় এই সংস্থা। জানা গিয়েছে, সুশান্তের দুটি স্টার্ট আপ কোম্পানির একটিতে শীর্ষ পদে ছিলেন রিয়া এবং অন্যটিতে ছিলেন অভিনেত্রীর ভাই শৌভিক। দুটি কোম্পানিরই ডিরেক্টর পদে আসীন ছিলেন রিয়া ও তাঁর ভাই। এমনকি জানা গিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার যে ফ্ল্যাটে এই দুই কোম্পানির অফিসগুলি ছিল সেগুলির মালিক রিয়ার বাবা। সূত্রের খবর, ইডির পাশাপাশি এই দুই কোম্পানির যাবতীয় খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখছে বিহার পুলিশও। যদিও এখনই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

```