Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

তনুশ্রী দত্তর বিরুদ্ধে মানহানির মামলা রাখীর, সম্মান নষ্টের খেসারত হিসেবে কী চাইলেন তিনি?

দ্য ওয়াল ব্যুরো : #Me Too। যৌন হেনস্থা নিয়ে একের পর এক অভিযোগের খবর বেরিয়ে আসছে। যেখানে বেশিরভাগ অভিনেত্রীই একে অন্যকে সমর্থন করেছেন, সেখানে ব্যতিক্রম দু'জন। যৌন হেনস্থা নিয়ে সম্মুখ সমরে রাখী সাওয়ান্ত-তনুশ্রী দত্ত। মাদকাসক্ত ও মিথ্যেবাদী বল

তনুশ্রী দত্তর বিরুদ্ধে মানহানির মামলা রাখীর, সম্মান নষ্টের খেসারত হিসেবে কী চাইলেন তিনি?

শেষ আপডেট: 1 November 2018 08:00

দ্য ওয়াল ব্যুরো : #Me Too। যৌন হেনস্থা নিয়ে একের পর এক অভিযোগের খবর বেরিয়ে আসছে। যেখানে বেশিরভাগ অভিনেত্রীই একে অন্যকে সমর্থন করেছেন, সেখানে ব্যতিক্রম দু'জন। যৌন হেনস্থা নিয়ে সম্মুখ সমরে রাখী সাওয়ান্ত-তনুশ্রী দত্ত। মাদকাসক্ত ও মিথ্যেবাদী বলায় রাখী সাওয়ান্তের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন তনুশ্রী দত্ত। এ বার তনুশ্রীর বিরুদ্ধে মানহানির  মামলা করলেন রাখী।

আরও পড়ুন মহিলাদের হোয়াটস্অ্যাপ হ্যাক করে অশ্লীল ছবি পাঠাতে গিয়ে পাকড়াও যুবক

তাই বলে মাত্র ২৫ পয়সা। হ্যাঁ, মাত্র ২৫ পয়সার মানহানির মামলা করেছেন রাখী সাওয়ান্ত। তনুশ্রী দত্তকে পাঠানো আইনি নোটিসে তিনি বলেছেন, রাখী সাওয়ান্তকে হিংসে করেই এইসব কথা বলেছেন তনুশ্রী। বলিউডে অনেক বছর ধরে আছেন রাখী। সেখানে কাজ না পাওয়ায় বলিউড ছেড়ে চলে যেততে হয়েছে তনুশ্রীকে। আর তাই ফিরে এসে রাখী সাওয়ান্তের নামে এই ধরণের অভিযোগ করছেন তনুশ্রী। তনুশ্রী দত্ত অভিযোগ করেছিলেন, হর্ন ওকে প্লিজ ছবির শ্যুটিংয়ে অভিনেতা নানা পাটেকর তাঁর যৌন হেনস্থা করেন। প্রতিবাদ করায় তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ঘটনাক্রমে সেই চরিত্র পান রাখী সাওয়ান্ত। তনুশ্রীর অভিযোগের পর মাঠে নামেন রাখী সাওয়ান্ত। অভিনেতা নানা পাটেকরের সমর্থনে কথা বলেন তিনি। সেই থেকেই দুজনের মধ্যে এই অভিযোগ পালটা অভিযোগের খেলা শুরু হয়েছে। যৌন হেনস্থার অভিযোগের ক্ষেত্রে রাখী সাওয়ান্ত তাঁকে সমর্থন না করায় তনুশ্রী তাঁর বিরুদ্ধে মুখ খোলেন। এমনকী মিথ্যেবাদী ও মাদকাসক্ত বলার জন্য ১০ কোটি টাকার মানহানির মামলা করেন রাখীর বিরুদ্ধে। তারপরেই কয়েকদিন আগে গোলাপী-কমলা শাড়ি, দু’হাতে কয়েক গাছা ঝলমলে চুরি, ঘোমটা টেনে সাংবাদিকদের সামনে বসেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাখী অভিযোগ করেছিলেন, “আপনারা জানেন তনুশ্রী সমকামী? ১২ বছর আগে আমাকে ধর্ষণ করেছে।” এমনকী তনুশ্রী দত্তকে ভেতর থেকে পুরুষ, এবং লেসবিয়ান বলেও অভিযোগ করেছিলেন রাখী সাওয়ান্ত। তারপরেই রাখীর বিরুদ্ধে মামলা করেন তনুশ্রী। সেই মামলার জবাবে রাখী করলেন মামলা। তবে ১০ কোটি টাকার জবাবে মাত্র ২৫ পয়সা। সত্যি, সব কিছুতেই যেন শিরোনামে চলে আসেন এই 'কাঁটা লাগা গার্ল'।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```