Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

জীবনের সেরা অভিনয়টা এ বার করবেন মিমি, পর্দায় দেখাবেন নতুন 'খেল'

দ্য ওয়াল ব্যুরো: সবকিছুই নাকি বদলে যাবে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে। একদম নতুন করেই নাকি লাইফের জার্নি শুরু করতে চলেছেন অভিনেত্রী। আর সেই জন্যেই সবার আশীর্বাদ আর ভালোবাসার প্রয়োজন। সকলে যেন তাঁর পাশে থাকেন, সোশ্যাল মিডিয়ায় এমনটাই

জীবনের সেরা অভিনয়টা এ বার করবেন মিমি, পর্দায় দেখাবেন নতুন 'খেল'

শেষ আপডেট: 22 January 2019 22:19

দ্য ওয়াল ব্যুরো: সবকিছুই নাকি বদলে যাবে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে। একদম নতুন করেই নাকি লাইফের জার্নি শুরু করতে চলেছেন অভিনেত্রী। আর সেই জন্যেই সবার আশীর্বাদ আর ভালোবাসার প্রয়োজন। সকলে যেন তাঁর পাশে থাকেন, সোশ্যাল মিডিয়ায় এমনটাই বার্তা দিয়েছেন মিমি।

“অলরাউন্ডার হিসেবে আমিও কম যাই না”, কিং কোহলিকে জানিয়ে দিলেন ক্যাটরিনা

কিন্তু কী এমন হতে চলেছেন যে একেবারে আমূল পরিবর্তন ঘটবে মিমির জীবনে। তাহলে কী নায়কার জীবনে আসতে চলেছে কোনও কঠিন সময়? প্রিয় অভিনেত্রী কোনও সমস্যায় রয়েছেন কিনা সেই প্রশ্নই এখন ঘুরছে অনুরাগীদের মনে। তবে নায়িকা নিজেই জানালেন ব্যাপরটা তেমন কিছু নয়। তবে হ্যাঁ সিরিয়াস তো বটেই।

“যে ড্রেস পরেছেন সেটা বেমানান”, বিজেপি’র অনুষ্ঠানে সঞ্চালিকার পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য মৌসুমীর

নিজের নতুন ছবির কাজে হাত দিতে চলেছেন মিমি চক্রবর্তী। সিনেমার নাম ‘খেলা যখন’। পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল। আর প্রযোজনায় রয়েছে ভেঙ্কটেশ ফিল্মস থুড়ি এসভিএফ। আর নতুন ছবি নিয়ে ভীষণ সিরিয়াস পরিচালক অরিন্দম শীল। সিরিয়াস মিমি নিজেও। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন স্ক্রিপ্ট পড়া। আর মিমিকে পাঠানো স্ক্রিপ্টের ফাইলে নিজে হাতে নায়িকার জন্য একটা মেসেজ লিখে পাঠিয়েছেন পরিচালক। অরিন্দম লিখেছেন, “আমি মনে করি এ বারের চরিত্রটা তোর জীবনের অন্যতম ডিফিকাল্ট চরিত্র। তবে আমার বিশ্বাস জীবনে সেরা অভিনয়টা তুই এই ছবিতেই করবি। আর আমার বিশ্বাস কখনও ভুল হয় না।“ কবে থেকে শুরু হবে ছবির শ্যুটিং কিংবা কবে পর্দায় আসবে এই ছবি সে বিষয়ে অবশ্য কিছুই জানাননি পরিচালক। এমনকী ছবির বাকি কাস্টিংয়ের ব্যাপারেও মুখে কুলুপ এঁটেছেন অরিন্দম শীল। তবে তাঁর মেসেজ দেখেই বোঝা যাচ্ছে, ‘খেলা যখন’ বড় পর্দায় নিঃসন্দেহে অন্যরকমে ‘খেলা’ দেখাবে। আর সেই খেলার অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ চরিত্র যে মিমি হাবেভাবে তা বুঝিয়েই দিয়েছেন অরিন্দম। এখন শুধুই সঠিক সময়ের অপেক্ষা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```