
শেষ আপডেট: 9 July 2019 11:14
সম্প্রতি রিলিজ হয়েছে কঙ্গনার আগামী ছবি Dhaakad-এর ফার্স্ট লুক। ৩২ বছরের অভিনেত্রীকে একদম অন্য লুকে দেখা যাবে এই ছবিতে। হাতে এবং কাঁধে রাখা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, শরীরে গভীর ক্ষত চিহ্ন, আর চোখে সেই ক্ষতর যন্ত্রণার সঙ্গে উঁকি দিচ্ছে প্রতিশোধের আগুন, যেন রক্ত ঝরছে------সব মিলিয়ে কঙ্গনা এ বার অ্যাকশন কুইন। শোনা যাচ্ছে ২০২০ সালের দিওয়ালিতে রিলিজ হবে এই ছবি। কঙ্গনার নতুন লুক দেখে তাঁকে ইতিমধ্যেই 'লেডি র্যাম্বো' অ্যাখ্যা দিয়েছেন অভিনেত্রীর ভক্তরা। অ্যাকশন ফিল্মে তিনি যে দাপিয়ে অভিনয় করবেন, বিগ স্ক্রিনে দর্শক যে হিমাচল কন্যার দাপট দেখতে পাবেন, সে ব্যাপারে নিশ্চিত কঙ্গনার ভক্তরা।
নতুন প্রোজেক্ট নিয়ে অভিনেত্রী নিজে কী বলছেন?
কঙ্গনা জানিয়েছেন,এ ছবি তাঁর কেরিয়ারের জন্য যেমন একটা বেঞ্চমার্ক ফিল্ম হতে চলেছে, ঠিক তেমনই ইন্ডাস্ট্রির জন্যও এটা একটা টার্নিং পয়েন্ট। তাঁর কথায়, "ইন্ডিয়ান সিনেমায় এমনটা আগে হয়নি। অন্তত একজন অ্যাকশন হিরোইনকে সেভাবে দেখেননি দর্শকরা।" এ বার সেই চরিত্রেই অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। পরিচালনায় রয়েছেন রজনীশ ঘাই।