Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বাউয়া সিং! ঠিক যেন 'মহাব্বতে'-র রাজ আরিয়ান মালহোত্রা

দ্য ওয়াল ব্যুরো- বলিউডে এর আগে বামনদের নিয়ে ছবি হয়েছে। 'আপ্পু রাজা'-র চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। ১৯৮৯ সালে রিলিজ করেছিল এই ছবি। কিন্তু একুশ শতকেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। শয্যাশায়ী মেয়ে, নজর দ

বাউয়া সিং! ঠিক যেন 'মহাব্বতে'-র রাজ আরিয়ান মালহোত্রা

শেষ আপডেট: 23 November 2018 09:57

দ্য ওয়াল ব্যুরো- বলিউডে এর আগে বামনদের নিয়ে ছবি হয়েছে। 'আপ্পু রাজা'-র চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। ১৯৮৯ সালে রিলিজ করেছিল এই ছবি। কিন্তু একুশ শতকেও তার জনপ্রিয়তা একটুও কমেনি।

শয্যাশায়ী মেয়ে, নজর দেন না জামাই, সেবা করার আর্জি নিয়ে আদালতে মৌসুমী

এ বার বড় পর্দায় বামনের চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। সৌজন্যে আনন্দ এল রাইয়ের ছবি 'জিরো'। 'যব তক হ্যায় জান'-এর পর এই ছবিতে ফের দেখা যাবে শাহরুখ-অনুষ্কা-ক্যাটরিনার ট্রায়োকে। ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ছবিতে কিং খানের চরিত্র 'বাউয়া সিং'। সেন্স অফ হিউমার থেকে ডায়ালগ----সবেতেই বাজিমাত করেছেন বাউয়া। এ বার রিলিজ হলো এই লাভ ট্রায়াঙ্গলের প্রথম গান। গানটি লিখেছেন ইরশাদ কামিল। গেয়েছেন অভয় যোধপুরকার। এমনটাই মত টিম 'জিরো'-র। তবে এই গানের ইউএসপি কিন্তু অনুষ্কার সঙ্গে 'বাউয়া সিং'-এর রোম্যান্স। সঙ্গে রয়েছে বেহালার সুর। সঙ্গীত পরিচালক অজয়-অতুল এই গানে মূল ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছেন বেহালাকেই। https://www.youtube.com/watch?v=If1sbtliqQk বহুদিন পর 'জিরো' ছবির এই গানে মহাব্বতে ছবির রাজ আরিয়ান মালহোত্রার ছোঁয়া পাবেন দর্শকরা। উচ্চতায় হয়তো খানিকটাছোট। তবে রোম্যান্সে ভরপুর। সেই দু-হাত ছড়িয়ে আইকনিক পোজ, গালে টোল ফেলা হাসি আর চোখের ইশারাতেই সবাইকে ঘায়েল করবেন 'বাউয়া'। ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক সুরে বাজবে ভায়োলিনে, চোখের সামনে চলবে লাল-নীল-গোলাপি রংয়ের খেলা। নতুন করে প্রেমে পড়বেন বলিউডের বেতাজ বাদশার ভক্তরা। গতকালই রিলিজ হয়েছে 'জিরো' ছবির নতুন পোস্টার। সেখানেই কিং খান জানিয়ে দিয়েছিলেন, আজ শুক্রবার রিলিজ হবে ছবির প্রথম গান। লিখেছিলেন, বাউয়ার প্রেমিকার নাম আফিয়া। আর তাঁর জন্যেই নতুন গান নিয়ে হাজির হবেন বাউয়া। কথা মতোই শুক্রবার সকালেই বান্ধবীর মন জয় করতে রোম্যান্সে ভরপুর গান নিয়ে হাজির হয়ে গিয়েছেন বাউয়া। ইউটিউবে ইতিমধ্যেই ভিউ পৌঁছে গিয়েছে প্রায় ৫ লক্ষের কাছাকাছি। আগামী ২১ ডিসেম্বর রিলিজ হবে 'জিরো'। সমালোচকদের মতে এটা নিঃসন্দেহে শাহরুখের কামব্যাক ফিল্ম। পরপর বাদশার বেশ কিছু ছবি সেই ভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। তবে আনন্দ এল রাইয়ের ছবি 'জিরো' সেই ট্রেন্ড ভেঙে দিতে পারবে বলেই মনে করছেন শাহরুখের ফ্যানেরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```