Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রতিশোধের আসল মানে বোঝাবে 'বদলা', ফের বাঙালি পরিচালকের হাত ধরে পর্দায় অমিতাভ-তাপসী

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি পরিচালক সুজিত সরকারের হাত ধরেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নু। এ বার ফের আর এক বাঙালি পরিচালকের হাত ধরেই পর্দায় ফিরছে এই জুটি। সুজয় ঘোষের আগামী থ্রিলার 'বদলা'-তে দেখা যাবে বিগ বি এবং তা

প্রতিশোধের আসল মানে বোঝাবে 'বদলা', ফের বাঙালি পরিচালকের হাত ধরে পর্দায় অমিতাভ-তাপসী

শেষ আপডেট: 12 February 2019 21:24

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি পরিচালক সুজিত সরকারের হাত ধরেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নু। এ বার ফের আর এক বাঙালি পরিচালকের হাত ধরেই পর্দায় ফিরছে এই জুটি। সুজয় ঘোষের আগামী থ্রিলার 'বদলা'-তে দেখা যাবে বিগ বি এবং তাপসীকে। এর আগে সুজিতের ছবি 'পিঙ্ক'-এও আইনজবীর চরিত্রে অভিনয় করেছিলেন সিনিয়র বচ্চন। এ বার 'বদলা'-তেও এক পোড় খাওয়া আইনজীবী বাদল গুপ্তর চরিত্রে দেখা যাবে অমিতাভকে। ছবির ফার্স্ট লুকের পর এ বার রিলিজ হলো 'বদলা'-র ট্রেলর। আর ট্রেলরেই বাজিমাত করেছেন তাপসী-অমিতাভ জুটি। ছবিতে তাপসীর চরিত্র একটি খুনের মামলায় অভিযুক্ত। আর তাঁর আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। টানা ৪০ বছর ধরে একবারও মামলা হারেননি দুঁদে আইনজীবী বাদল। যুক্তি, পাল্টা যুক্তি সাজানোর খেলা ছেড়ে এ বার তিনি ময়দানে নেমেছেন সত্যের সন্ধানে। https://youtu.be/mSlgu8AQAd4 এর আগে সুজয় জানিয়েছিলেন প্রায় ১০ বছর ধরে এই ছবির স্ক্রিপ্ট নিয়ে অপেক্ষা করেছেন তিনি। অবশেষে রিলিজ হতে চলেছে তাঁর স্বপ্নের থ্রিলার। এর আগেও অবশ্য একসঙ্গে কাজ করেছেন অমিতাভ এবং সুজয়। তবে ঋভু দাশগুপ্তর ছবি 'তিন'-এ সুজয় ছিলেন প্রযোজক। পরিচালক হিসেবে বিগ বি'র সঙ্গে এটাই সুজয়ের প্রথম কাজ। দু’জন মানুষের একে অন্যের প্রতি বদলা নেওয়ার গল্প রয়েছে 'বদলা' ছবিতে। আর পরিচালক যখন সুজয় তখন নিঃসন্দেহে গল্পে থাকবে কিছু টুইস্টও। পরিচালক নিজেই জানিয়েছেন, দু’জন মানুষ বয়সকালে গিয়ে বুঝতে পারবেন প্রতিশোধের আসল মানে। আর সেটাই এই গল্পের ইউএসপি। ট্রেলরেও দেখা গিয়েছে নিজের মক্কেল তাপসীর থেকে সব শোনার পর তিনটি প্রশ্ন জেগেছে আইনজীবী অমিতাভের মনে। আর সেই উত্তর খুঁজতে গিয়েই দর্শকদের মনে জাগবে আরও একটি প্রশ্ন। বারবার ভাবতে বাধ্য হবেন কে আসল খুনি, তাপস্‌ নাকি অন্য কেউ? নাকি পুরোটাই সাজানো, ভাঁওতা ছাড়া আর কিছুই নয়। জমজমাট এই থ্রিলারই দেবে সব প্রশ্নের উত্তর। আর তার জন্য জনগণের নজর এখন ৮ মার্চের দিকে। ছবির প্রযোজনায় রয়েছে শাহরুখ এবং গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। সঙ্গে রয়েছে আজিওর এন্টারটেনমেন্ট। সুজয় বলেছিলেন, ‘আমি অবশ্য শুধু প্রযোজক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও শাহরুখের উপস্থিতি চাই ‘বদলা’-তে।’ তবে এই ছবিতে অভিনেতা নয় বরং প্রযোজক হিসেবেই বলিউড পাবে কিং খানকে। তবে ছবি নিয়ে যে শাহরুখ খুবই উত্তেজিত তা বোঝা গিয়েছে কিং খানের টুইটার পোস্ট দেখেই। সেখানে অমিতাভকে উদ্দেশ করে প্রকাশ্যেই শাহরুখ লিখেছেন, ''ম্যায় আপসে বদলা লেনে আ রহা হুঁ, বচ্চন সাহাব, তৈয়ার রহিয়েগা''। https://twitter.com/SrBachchan/status/1094848521776312320 শাহরুখের পাল্টা জবাব দিয়েছেন বিগ বি-ও। তিনিও টুইট করে লিখেছেন, "বদলা নেওয়ার সময় পার হয়ে গিয়েছে। এখন সবাইকে বদলা দেওয়ার সময় এসেছে।'' শোনা যাচ্ছে, স্প্যানিস থ্রিলার 'কন্ট্রাটিয়েম্পো' থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে সুজয় ঘোষের 'বদলা'। এখন শুধুই সময়ের অপেক্ষা। কে কার প্রতি বদলা নিয়ে সিলভার স্ক্রিন মাতাবেন সেটাই এখন দেখার।

```