Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বলিউডের ‘মাদক-যোগ’ প্রমাণে জোর তদন্ত, গ্রেফতার প্রাক্তন বিগ বস প্রতিযোগীর স্ত্রীকে তলব এনসিবির

দ্য ওয়াল  ব্যুরো: মাদক মামলায় (drug case) তদন্তের জাল ক্রমশঃ ছড়াচ্ছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) (ncb)।  শুক্রবার তারা জেরার জন্য তলব করল প্রাক্তন  বিগ বস প্রতিযোগী (ex-big boss contestant) আজাজ খানের (azaz khan) স্ত্রী আন্দ্রিয়া খান

বলিউডের ‘মাদক-যোগ’ প্রমাণে জোর তদন্ত, গ্রেফতার প্রাক্তন বিগ বস প্রতিযোগীর স্ত্রীকে তলব এনসিবির

শেষ আপডেট: 22 October 2021 13:25

দ্য ওয়াল  ব্যুরো: মাদক মামলায় (drug case) তদন্তের জাল ক্রমশঃ ছড়াচ্ছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) (ncb)।  শুক্রবার তারা জেরার জন্য তলব করল প্রাক্তন  বিগ বস প্রতিযোগী (ex-big boss contestant) আজাজ খানের (azaz khan) স্ত্রী আন্দ্রিয়া খানকে।  এই প্রতিবেদন পেশের সময় আন্দ্রিয়া মুম্বইয়ে এনসিবি দপ্তরে রয়েছেন। আজাজকেও গত ৩১ মার্চ মাদক মামলায় গ্রেফতার (arrest) করে তারা। আজাজের মুম্বইয়ের বাসভবন থেকে নিষিদ্ধ মাদক পেয়েছিল তারা। আজাজের আন্ধেরি ও লোখান্ডওয়ালার বাড়ি থেকে তল্লাসিতে উদ্ধার হয় অ্যালপ্রাজোলাম ট্যাবলেট যা এক জাতীয় নিষিদ্ধ মাদকই। জেরায় সেগুলি তাঁর স্ত্রীর বলে জানিয়েছিলেন আজাজ। গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ায় মানসিক অবসাদে আক্রান্ত বলে তিনি ওগুলি খান বলে দাবি করেছিলেন আজাজ। সেই সময় এনসিবি বলেছিল, আজাজ গ্রেফতার হওয়া ড্রাগ পেডলার শাদাব বাটা ওরফে শাদাব ফারুক শেখ সিন্ডিকেটের সদস্য। মার্চেই গ্রেফতার হয়েছিল শেখ। ২ কেজি নিষিদ্ধ মেফেড্রোন, যা ৪-এমএমসি ড্রাগ বলেও পরিচিত, উদ্ধার হয়েছিল তার হেফাজত থেকে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ক্রুজ থেকে গ্রেফতার হওয়া, অনন্যা পান্ডেকে ডেকে এনসিবির জেরার ঘটনায় শোরগোল ছড়িয়েছে বটে, তবে মাদক দমন ব্যুরো কিন্তু গত কয়েক মাস  ধরেই বলিউডের (bollywood) সঙ্গে মাদক সিন্ডিকেটের যোগসাজসের প্রমাণ সংগ্রহে উঠেপড়ে লেগেছে। তল্লাসি, জিজ্ঞাসাবাদ, ধরপাকড়ের মাধ্যমে অভিযান তীব্র করেছে তারা। অভিনেতা আরমান কোহলিকে ২৯ আগস্ট তারা গ্রেফতার করে। তাঁর বাসভবন থেকে নাকি নিষিদ্ধ মাদক খুঁজে পায় এনসিবি। গত সপ্তাহে তাঁর জামিনের আবেদন খারিজ করে এনডিপিএস কোর্ট। শাহরুখের ছেলে গ্রেফতার হন ৩ অক্টোবর। তাঁর কাছ থেকে একেবারে সামান্য পরিমাণ মাদক পাওয়া গিয়েছে বলে আরমানের কৌঁসুলিরা সওয়াল করে জামিন চাইলেও এনসিবির দাবি, দুজন মাদক পাচারে অভিযুক্তের সঙ্গে অভিনেতার প্রত্যক্ষ যোগ আছে, যাদের কাছ থেকে প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত হয়েছে।


```