Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

কান-এ পা ম্রুনাল ঠাকুরের, কালো পোশাকে ঝড় তুললেন অনুরাগীদের হৃদয়ে

দ্য ওয়াল ব্যুরো: সীতারামম ছবির পর থেকেই বলিউডে জায়গা একপ্রকার পাকা করে ফেলেছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নিজের কেরিয়ার গ্রাফকে আরও একটু ঊর্ধ্বমুখী করে তুললেন ম্রুনাল (Mrunal Thakur debut in Cannes film fest

কান-এ পা ম্রুনাল ঠাকুরের, কালো পোশাকে ঝড় তুললেন অনুরাগীদের হৃদয়ে

শেষ আপডেট: 17 May 2023 18:47

দ্য ওয়াল ব্যুরো: সীতারামম ছবির পর থেকেই বলিউডে জায়গা একপ্রকার পাকা করে ফেলেছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নিজের কেরিয়ার গ্রাফকে আরও একটু ঊর্ধ্বমুখী করে তুললেন ম্রুনাল (Mrunal Thakur debut in Cannes film festival)।

ইনস্টাগ্রামে নিজের প্রথমবার কান উৎসবে অংশ নেওয়ার ছবি শেয়ার করেছেন ম্রুনাল। কালো পোশাকে নিজের সীতারামম লুক থেকে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন অভিনেত্রী (fans mesmerized with look)। স্বাভাবিক ভাবেই ম্রুনালের এই ১০টি ছবিতে কয়েক লক্ষ লাইক পড়েছে। পাশাপাশি, কমেন্টের বন্যায় ভেসেছে এই ছবিগুলি।

ম্রুনালের কেরিয়ারের শুরুতেই কান উৎসবে অংশ নেওয়ার এই সুযোগকে কুর্ণিশ জানাচ্ছেন অনেকেই। পাশাপাশি, কান উৎসবে ম্রুনালের লুক দেখেও চোখ কপালে অনেকেরই।

নেটিজেনদের মতে ম্রুনালকে এই ছবিগুলি দেখে আনুষ্ঠানিক ভাবে 'জাতীয় ক্রাশ' ঘোষণা করে দেওয়াই যায়। যদিও এই কথা সম্পূর্ণ মজার ছলেই বলেছেন অনেকেই। এছাড়াও, সীতারামম ছবির সীতার ভোলবদল দেখেও বিস্মিত কেউ কেউ। তবে, সব মিলিয়ে ম্রুনালের কেরিয়ারের এই উড়ান যথেষ্ট উপভোগ করছেন অভিনেত্রী তা স্পষ্ট।

মুক্তি পেল মিশন ইম্পসিবল-এর নতুন ছবির ট্রেলার, হাড় হিম করা স্টান্টে অপ্রতিরোধ্য টম ক্রুজ


```